এক্সপ্লোর

West Bardhaman News: ৩৪ জেলার জেলা শাসক ও পুলিশ কমিশনারের স্ট্যাম্প 'নকল', লাইসেন্স বের করে আগ্নেয়াস্ত্র 'পাচার' !

West Bardhaman Fraud Case Illegal Firearms Transport :৩৪ জেলার জেলা শাসক, পুলিশ কমিশনারের স্ট্যাম্প নকল, আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার মূল পাণ্ডা-সহ ৪

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ৩৪ জেলার জেলাশাসক এবং পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের স্ট্যাম্প নকল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার। গ্রেফতার মূল পাণ্ডা-সহ ৪। 

পুলিশি হেফাজতে নিয়ে তদন্তে কোকওভেন থানার পুলিশ। ধৃতদের নাম ধর্মেন্দ্র উপাধ্যায় বিহারের বক্সারের বাসিন্দা বিকি যাদব আসানসোলের কুলটির বাসিন্দা রাকেশ বার্নওয়াল ও কৈলাস সুনহাওয়ান আসানসোল দক্ষিণ থানার বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোভিন থানায় সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন,"আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থেকে বিকি যাদবকে গ্রেফতার করা হয়।' 

তিনি আরও বলেন, তারপরেই বিকিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডা ধর্মেন্দ্র যাদবকে বিহারের বক্সার থেকে এবং আসানসোল দক্ষিণ থানা এলাকা থেকে রাকেশ ও কৈলাসকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে  জেলাশাসক ও পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের ভুয়ো স্ট্যাম্প। বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। একটি কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল নামের আগ্নেয়াস্ত্র। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে ? তাঁদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। 

আরও পড়ুন, 'ক্রাইম ব্রাঞ্চ' বলে থামানো হল ব্যবসায়ীর গাড়ি, কোটি টাকার ডাকাতিতে গ্রেফতার ২ পুলিশ কর্মী !

প্রসঙ্গত, রাজ্যে শুধু অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার নয়, ভুরভুরি  পাচারের সাক্ষী সীমান্ত। কিছু ক্ষেত্রে একাধিক অভিনব পদ্ধতি নিতে দেখা গিয়েছে পাচারকারীদের। তবে শেষ রক্ষা হয়নি। এর আগে ভিনরাজ্যের মাদক পাচারের জন্য মাছের পেটিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিনব পদ্ধতিও মুখ থুবড়ে পড়েছে। শেষ অবধি পর্দাফাঁস করেছে এসটিএফ। সম্প্রতি আমের পেটির ভিতরে মদ পাচার ঘটনা ঘটেছিল। পেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। গোপন সূত্রের খবর, এর মাধ্যমে এক বড়সড় মাদক চোরাচালানকারীর হদিশ পেয়েছিল পুলিশ। যেখানে আমের (Mango Supply) পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ। গাজোল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের পথে। গ্রেফতার করা হয়েছিল চারজনকে। যার মধ্যে ছিলেন একজন গাজোলের বাসিন্দা। অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা। আটক করা হয়েছিল একটি বোলেরো পিকআপ গাড়ি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
Shamik Bhattacharya: 'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget