এক্সপ্লোর

Trinamool Congress: কুলটিকাণ্ডের জের, খোদ TMC কাউন্সিলরের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি দলীয় কর্মীদের

Asansol TMC News: কুলটিতে বিদ্যুতের খুঁটিতে যুবককে 'মার', আসানসোলে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল ..

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash) প্রকাশ্যে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) খবর উঠে আসছে বাংলার জেলায় জেলায়। যে ছবি একুশের বিধানসভা নির্বাচনের পরেও উঠে এসেছিল। তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা। লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠলেও, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এখনও যবনিকা পড়েনি। এবার আসানসোলের কুলটিতে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তবে এবারের অভিযোগটা গুরুতর। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কুলটি থানায় বিক্ষোভ দেখাল শাসকদল। কুলটিকাণ্ডের জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল দলীয় কর্মীরা। 

সোমবার রাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে।এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হুসেন। আখতার হুসেনের অভিযোগ, দিন কয়েক আগে কুলটিতে বিদ্যুতের খুঁটিতে এক যুবককে মারধর করা হয়েছিল। সেই মারধরের ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।সেই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার জড়িত রয়েছে।তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ।তাঁদের দাবি, অবিলম্বে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদিও এই মারধরের অভিযোগ নিয়ে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি অভিযুক্ত  তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারের সঙ্গে।তবে 'এদিনের বিক্ষোভে দলের কোনও অনুমতি নেই', বলে জানিয়েছেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত।

আরও পড়ুন, মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !

ভোটের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় হুগলির কোন্নগরে প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের কোন্দল। ঘটনায় আহত হয়েছিলেন দুপক্ষের ৬ জন। যদিও কোন্দলের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে  বিজয়োৎসব চলাকালীন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল তৃণমূলের দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর এসেছিল, ভোটে জেতার খুশিতে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কোন্নগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিব্য়েন্দু ভট্টাচার্যের তরফে। দিব্য়েন্দুর অনুগামীদের অভিযোগ, খাবার প্লেট আনতে যাওয়ার সময় কোন্নগর পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর অনুগামীরা হামলা চালিয়েছিল তাঁদের উপর। তাতে আহত হয়েছিলেন প্রায় ২-৩ জন। ২জনকে ভর্তি  করা হয়েছিল উত্তরপাড়া হাসপাতালে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget