এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় আগুন লাগলে...' মমতার মন্তব্যে অভিযোগ দায়ের

West Bengal: আর জি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশ প্রসঙ্গ শোনা যায়। 

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় যদি আগুন লাগান, অসম, উত্তর-পূর্বও থেমে থাকবে না।' এরপরই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী

দিল্লি পুলিশে অভিযোগ দায়ের: আর জি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশ প্রসঙ্গ শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, "কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার-উত্তরপ্রদেশও থেমে থাকবে না। দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা টলোমল করে দেব।''

এদিকে বিতর্ক ও সমালোচনার মুখে নিজের গতকালের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন , "প্রথমেই আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে, ছাত্রছাত্রী (মেডিক্যাল পড়ুয়া) এবং তাঁদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটা শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি। তাঁদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছেন, আমি কখনোই তাঁদের হুঁশিয়ারি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। আমি তাদের বিরুদ্ধে বলেছি কারণ, ভারত সরকারের সাহায্য নিয়ে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে শাসাচ্ছে এবং নৈরাজ্য তৈরির চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের সাহায্য নিয়ে তারা আইন-শৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমি তার বিরুদ্ধেই সুর চড়িয়েছি।''আমি এটাও স্পষ্ট করতে চাই, "ফোঁস করা" নিয়ে যে শব্দবন্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রামকৃষ্ণ পরমহংস দেবের উক্তি থেকে নেওয়া। প্রয়োজনে কখনও কখনও যে গলা চড়াতে হয়, সেই যুগপুরুষই তা বলেছিলেন। যখন অপরাধ হয়, তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই আঙ্গিকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি।''                                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র

ভিডিও

CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'
NEET Paper Leak Controversy: 'ব্যবস্থা নিন', প্রধানমন্ত্রীর পোস্টের পরেই পাল্টা রাহুল গান্ধী
Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget