এক্সপ্লোর

Asansol Accident: দাউদাউ করে জ্বলছে আসানসোলগামী ট্রাক, উদ্ধার জখম চালক

Asansol Accident: শনিবার বিকেল ৪টে নাগাদ চিত্তরঞ্জন থেকে আসানসোল অভিমুখী প্রধান রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রাকটিকে দাউদাউ করে জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের (Asansol Accident) কাছে চলন্ত ট্রাকে আগুন (Running Truck Catches Fire)। তার জেরে চাঞ্চল্য এলাকায়। জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ট্রাকের চালককে। হাসপাতালে চিকিসা চলছে তাঁর। চলন্ত ট্রাকে কী ভাবে আগুন ধরল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী (Fire Brigade)।

শনিবার বিকেল ৪টে নাগাদ চিত্তরঞ্জন থেকে আসানসোল অভিমুখী প্রধান রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলগামী প্রধান রাস্তার উপর আল্লাডি মোড় সংলগ্ন ফেমাস নার্সারির কাছে চলন্ত ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকটি দেন্দুয়া মোড়ের দিক থেকে রূপনারায়ণপুরে দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে স্থানীয়দের মাধ্যমে।

আরও পড়ুন: ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ হাজার টাকা, মাস পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা

চলন্ত ট্রাকটিকে দাউদাউ করে জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দারা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তার পর খবর দেওয়া হয় দমকলবিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। আগুন নেভাতে আনা হয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ট্রাকটির সিংহভাগ অংশই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

দমকলবাহিনীর সঙ্গে এ দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল রূপনারায়ণপুর থানার পুলিশও (Police)। ট্রাকের মধ্যে থেকে সকলে মিলে চালককে উদ্ধার করে আনা হয়। জখম অবস্থায় পিঠাকেয়ারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তাঁকে। তবে চলন্ত ট্রাকে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল এবং সালানপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঠিক কোন জায়গায় ট্রাকে আগুন লাগে, তা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি । এতটা রাস্তা জ্বলন্ত ট্রাকটির উপর কারও নজরই বা পড়ল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে, যার সদুত্তর মেলেনি।

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget