এক্সপ্লোর

Durgapur : ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ হাজার টাকা, মাস পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা

West Burdwan News : ১৬ নভেম্বর হঠাৎই ব্যবসায়ীর মোবাইল ফোনে ১০ হাজার টাকা তুলে নেওয়ার এসএমএস আসে। তিনি তড়িঘড়ি ওই ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে অভিযোগ জানান।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনার এক মাস পরেও মেলেনি সুরাহা। দুর্গাপুর(Durgapur) সিটি সেন্টারের ব্যবসায়ীর অজান্তেই এসবিআই(SBI) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। আতঙ্কিত ব্যবসায়ী(Businessman) স্বপন রথ তড়িঘড়ি ব্যাঙ্ক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে।
 
সিটিসেন্টারের বাসিন্দা ব্যবসায়ী স্বপন রথ জানান, দুর্গাপুর ইস্পাত কলোনির সি-জোন এলাকায় একটি এসবিআই ব্যাঙ্কে তাঁর স্ত্রীর সঙ্গে জয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে দীর্ঘদিনের। ১৬ নভেম্বর হঠাৎই তাঁর মোবাইল ফোনে ১০ হাজার টাকা তুলে নেওয়ার এসএমএস আসে। তিনি তড়িঘড়ি ওই ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে অভিযোগ জানান।

ব্যাঙ্ক ম্যানেজার বিষয়টি খতিয়ে দেখেন। স্বপনবাবুর অ্যাকাউন্ট থেকে কেবল ১০ হাজার নয়, ৫ দফায় মোট ৫০ হাজাার টাকা তোলা হয়েছে দাউ এলাকা থেকে। ব্যাঙ্ক ম্যানেজার কথা মত ১৭ নভেম্বর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন স্বপনবাবু। অভিযোগের পর একমাস কেটে গেলেও কোনও সুরাহা হয়নি বলে জানান স্বপনবাবু। এইভাবে ব্যাঙ্ক থেকে টাকা উধাও হলে কোথায় টাকা রাখবে সাধারণ মানুষ, কোথায় সুরক্ষিত কষ্টের রোজগারের পুঁজি ? পুলিশ সূত্রে বলা হয়েছে, ওই ব্যাঙ্কের কোনও গ্রামীণ এলাকার কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তোলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

আরও পড়ুন ; গ্রাহক ঠকাতে নতুন ফাঁদ, এই কল থেকে সতর্ক থাকুন


প্রসঙ্গত, গত মাসেই সিআইটি রোডে (CIT Road) পাঞ্জাব ন্যাশনাল (PNB Bank) ব্যাঙ্কের শাখায় এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা গায়েব করার (Bank Fraud) অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, গত ১১ নভেম্বর ওই অ্যাকাউন্ট থেকে একাধিক বেআইনি লেনদেনের প্রমাণ মেলে। গ্রাহকের কাছে ব্যাঙ্কের নাম করে ফোন করে প্রতারকরা। বিভিন্নভাবে তাঁকে বিভ্রান্ত করে জেনে নেওয়া হয় আইডি ও পাসওয়ার্ড। এর পর অ্যাকাউন্ট (Bank Account) থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হয় প্রায় ৪৫ লক্ষ টাকা। সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করা যায়। প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Cyber Cell)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget