এক্সপ্লোর

West Bengal SIR: বাংলায় এবার SIR মিষ্টি! কোন ভাবনা থেকে এই সিদ্ধান্ত বিক্রেতার?

SIR Sweets Made: বিক্রেতার দাবি ভারত সরকারের চালু করা এসআইআর নিয়ে মানুষকে সচেতন করে তুলতেই এই মিষ্টির ভাবনা।

সমীরণ পাল, অশোকনগর: মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে বহু চর্চিত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) এর কাজ। আশা আকাঙ্ক্ষা আতঙ্কের দোলাচলে রয়েছেন মানুষ। তার মধ্যেই এই বিশেষ দিনেই অশোকনগরের একটি অভিজাত মিষ্টান্ন ভান্ডারে শুরু হয়ে গেল এসআইআর সন্দেশের বিক্রি। 

বিক্রেতার দাবি ভারত সরকারের চালু করা এসআইআর নিয়ে মানুষকে সচেতন করে তুলতেই এই মিষ্টির ভাবনা। তাৎপর্যপূর্ণভাবে যেদিন এস আই আর ফর্ম বিলি শুরু হল বাড়ি বাড়ি ঠিক সেদিন থেকেই এই মিষ্টির বিক্রিও শুরু হয়েছে। বেশকিছু মানুষজন এসে কিনে নিয়ে যাচ্ছেন এই অভিনব সন্দেশ। ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে এই অভিনব সন্দেশ। 

এর আগেও সাম্প্রতিকতম ঘটনা নিয়ে বিভিন্ন রকম মিষ্টি বানিয়েছেন অভিজাত মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার কমল সাহা। ফের এস আই আর আবহে এমন মিষ্টি বানিয়ে চমক দিলেন তিনি। 

বিক্রেতার কথায়, মানুষজনের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। জানালেন, মিষ্টি কিনে নিয়ে গেছেন বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ সহ একাধিক ক্রেতা। মনোজবাবু জানিয়েছেন, এই মিষ্টি মানুষজনের মধ্যে সচেতনতা তৈরি করবে এমনটাই আশা করছি। পাশাপাশি একটিও বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায় সেই দাবি আবার জানিয়েছেন শিক্ষক মনোজ ঘোষ। সব মিলিয়ে এস আই আর আবহে নতুন সংযোজন অশোকনগরের এই মিষ্টির দোকানের অভিনব এস আই আর সন্দেশ। 

SIR প্রক্রিয়ার মধ্যেই এবার শুরু হয়ে গিয়েছে  'এনুমারেশন' প্রক্রিয়া। বিভিন্ন জেলায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন BLO-রা। সঙ্গে রয়েছেন BLA। কী কী তথ্য দিতে হবে, এনুমারেশন ফর্মে। কীভাবে পূরণ করতে হবে ফর্ম। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আর এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসছে।

অন্যদিকে, SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। আগামী ১৯ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। '২০০২ এর ভিত্তিতে কেন হচ্ছে SIR? ২০২৫ এর তথ্যের ভিত্তিতে করা হোক SIR', কলকাতা হাইকোর্টে শুনানিতে সওয়াল মামলাকারীর আইনজীবীর। '২০০২-তে শেষবার SIR-এর সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল, তাদের নতুন করে কোনও নথি দিতে হবে না। এবারকার SIR, ২০২৫-এর ভোটার লিস্টকে ভিত্তি করেই হচ্ছে, জানাল জাতীয় নির্বাচন কমিশন। দিকে দিকে BLO রা হুমকির মুখে পড়ছেন, তাদের নিরাপত্তা দেওয়া হোক। শুনানিতে সওয়াল মামলাকারীর আইনজীবীর। 'সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
BJP News : বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে শীর্ষ নেতৃত্বের কী বার্তা ? কী শাস্তি হবে ?
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে শীর্ষ নেতৃত্বের কী বার্তা ? কী শাস্তি হবে ?
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget