এক্সপ্লোর

West Bengal Assembly: বিধানসভায় ফের 'চোর' তরজা, শুভেন্দুর সঙ্গে হাতাহাতির উপক্রম TMC বিধায়কের

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাতাহাতির উপক্রম শাসকদলের বিধায়কের।

কলকাতা: বিধানসভায় ফের 'চোর' তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাতাহাতির উপক্রম শাসকদলের বিধায়কের। বাজেট নিয়ে বক্তৃতার সময় তরজা শুরু হয়, তাতে কার্যত তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। সেই নিয়ে বিরোধী দলনেতাকে তিরস্কার স্পিকার বিমন বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা এমন আচরণ করলে তাঁর বক্তব্যের রেকর্ড রাখা হবে না বলে জানান। (West Bengal Assembly)

শনিবারের বারবেলায় চোর তরজায় সরগরম হয়ে উঠল বিধানসভা। শুভেন্দুকে বড় চোর বলে তোপ দাগলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দু সিংহ। পাল্টা তৃণমূল বিধায়কের পরিবার তুলে আক্রমণ করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এই ধরণের মন্তব্য অনুচিত বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান। (Suvendu Adhikari)

এদিন বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে বক্তৃতা করছিলেন শুভেন্দু। সেই সময় বিধানসভা কক্ষে শেষের বেঞ্চে বসেছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দু। বক্তৃতায় রাজ্য সরকারকে শুভেন্দু আক্রমণ করলে, তাঁকে লক্ষ্য করে রমেন্দু বলেন, "আপনি বড় চোর"। এর পর রমেন্দুর দিকে ঘুরে শুভেন্দু বলেন, "আপনার বাবা"।

আরও পড়ুন: TMC MP Dev: তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?

এর পরই তুলকালাম বাধে। বিরোধীদের আসনের দিকে ছুটে আসেন রমেন্দু। শুভেন্দুর বক্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাঁকে আটকান অরূপ বিশ্বাস। দলীয় বিধায়ককে শান্ত করে তাঁর জায়গায় বসান। এর পর অধ্যক্ষ বিমান বলেন, "বিধানসভায় এই ধরনের মন্তব্য করা উচিত নয়।"

বিধানসভা থেকে বেরিয়েও শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমল বিধায়ক রমেন্দু। বলেন, "১০০ দিনের কাজের যে টাকা কেন্দ্র দিয়েছে, তাতে রাজ্য বিদ্যুতের বিল মিটিয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি মিথ্যে দাবি করছেন বলে জানাই আমি। তার উত্তরে উনি বলেন, 'তোর বাবা চোর।' এই রকম একজন নংলা ভাষার লোক দলনেতা হয়ে বাংলাকে কলুষিত করছেন। আমিও ওঁর চোদ্দ পুরুষকে চোর বলতে পারতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদের এত নিচে নামতে দেয়নি। স্বাধীনতা, শালীনতা বজায় রেখে স্পিকারের কাছে গিয়ে প্রতিবাদ জানাই।"

যদি শুভেন্দুর যুক্তি, "আমাকে তো আক্রমণ করবেই। আমাকে চোর বলেছে। আমি উত্তর দিয়েছি, কে চোর। আমি বলেছি তোর বাপ চোর। ভদ্র কথা বললে, ভদ্র উত্তর দেব। কুকুরের সঙ্গে মুগুর, এটা আমাকে নিউটন শিখিয়েছে। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি শুরু করলে আমি শেষ করব। চোর মমতা নন্দীগ্রামে গিয়েছে, আমি হারিয়ে ঘরে পাঠিয়েছি। তুমি প্রধানমন্ত্রীকে চোর বলেছো। আমরাও তোমার কানের সামনে গিয়ে চোর চোর চোর বলেছি।"

এর আগে, বাজেট পেশের পর বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রীকে চোর বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা। ফের সেই চোর তরজায় সরগরম বিধানসভা। হাতাহাতির উপক্রমও হল।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget