এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: প্রচারে বেরিয়ে ভোটারের রান্নাঘরে TMC প্রার্থী, রুটি বেলতে বেলতে চাইলেন ভোট

TMC Campaign: বিধানসভা নির্বাচনের আগে এ বার পুরশুড়ায় অভিনব প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে।

হুগলি: শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। দিকে দিকে জোরকদমে প্রচার-যুদ্ধ চলছে। ভোটের (Election) প্রচার শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে চেনা সেই ছবি। যেখানে থাকে একটা সাজানো মঞ্চ, মাইক, জনগণ ও কোনও না কোনও দলের প্রার্থীরা। স্থান-কাল-পাত্র বদলে যায়, আর চলতে থাকে ভোটের প্রচার। যত দিন যাচ্ছে প্রচারের ধরনও বদলে যাচ্ছে। এখন আর শুধু সভামঞ্চেই আটকে নেই প্রার্থীরা, আমজনতার বাড়ির দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তাঁরা। বিধানসভা নির্বাচনের আগে এ বার পুরশুড়ায় অভিনব প্রচার করতে দেখা গেল তৃণমূল (TMC) প্রার্থী পার্থ হাজারিকে (Partha Hazari)। গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন তিনি। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ বেশ টের পাচ্ছে ভারতও। যুদ্ধের ২৩দিন পার। তারপরও জ্বালানি সঙ্কট কাটেনি। এরই মাঝে বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়েছে। আর নানা দলের অনেক প্রার্থী গ্যাস না পাওয়া ইসুকেও তুলে ধরছেন নিজ নিজ প্রচারে। শহরের পাশাপাশি গ্রাম বাংলার নানা প্রান্তে গ্যাসের সঙ্কট বেশ তীব্র। এবার হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি প্রচারে বেরিয়ে ঢুকে পড়লেন এক ভোটারের রান্নাঘরে।

শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ উনুনে রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে পার্থ বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। আর পার্থকে এমনটা করতে দেখে তাঁর দলের কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁশেলের মধ্যেই তাঁরা পার্থর নামে শুরু করে দেন স্লোগান। পার্থ হাজারি এই প্রসঙ্গে জানান, আগেও তিনি রুটি বানিয়েছেন। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম।

বর্তমানে ট্রেন, বাস বা রাস্তার প্রচারের বাইরে গিয়ে প্রার্থীরা সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেঁশেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ নিয়ে জোর আলোচনা হয়েছে। তবে শুধু রুটি বেলাই নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে আশীর্বাদও নেন। 

তৃণমূলের প্রার্থী পার্থর প্রচারে একদিকে যেমন এই অভিনবত্ব দেখা গেল, তেমনই অপরদিকে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহাকে দেখা গিয়েছে রাস্তার ধারে নাপিতের থেকে ক্ষুর চেয়ে নিয়ে দাড়ি কাটতে। নির্বাচন সম্পন্ন হতে মাস খানেক দেরি। তার আগে প্রচারে হয়তো আরও নানা অভিনব উদ্যোগ নিতে দেখা যাবে নানা দলের প্রার্থীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget