এক্সপ্লোর

WB Assembly Election 2026: প্রচারে ছবির ব্যবহার, রাজনীতির ময়দানে মনীষীদের নিয়ে টানাটানি

West Bengal News: শুধু রাম-হনুমান-ইদ-ইফতার-রোজা-মা দুর্গা-মা কালী নয়, ভোট পেতে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস কাউকে বাদ দিচ্ছে না রাজনৈতিক দলগুলি।

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে এই দুজন মনীষীর ছবিকে সামনে রেখে ট্যাবলোও বার করা হবে বলে শোনা যাচ্ছে। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি রাখা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতির এই দড়ি টানাটানিতে মনীষীদের কেন টানা হচ্ছে?

শুধু রাম-হনুমান-ইদ-ইফতার-রোজা-মা দুর্গা-মা কালী নয়, ভোট পেতে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস কাউকে বাদ দিচ্ছে না রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি। ১৯২৫ সালে দশমীর দিন প্রতিষ্ঠা হয় আরএসএসের। সূত্রের খবর, এবার RSS-এর শতবর্ষ উদযাপনে দুর্গাপুজোর পর থেকে দেশজুড়ে শুরু হবে বিজয় যাত্রা। আর কোচবিহার থেকে কাকদ্বীপ - রাজ্যজুড়ে শোভাযাত্রা ট্যাবলোয় থাকবে নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি। RSS সূত্রে খবর, প্রত্যেক ওয়ার্ড, পঞ্চায়েতে ঘুরবে এই ট্যাবলো। দক্ষিণবঙ্গ RSS-এর প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, "আরএসএসের ভাবনা ও পথ এক। নেতাজির আদর্শ, আর RSS-এর আদর্শ এক।''

RSS যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে ১৯৪০-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, "সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া, ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য।''

সম্প্রতি কলকাতাজুড়ে দেখা যায় এই হোর্ডিং। যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনওটায় লেখা, 'বাংলার মানুষ এক হও' কোনওটায় 'হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই, আমরা সবাই ভাই ভাই'। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে এই পোস্টার পড়েছে। যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি কেন এই পর্যায়ে পৌঁছবে যে রামকৃষ্ণ দেবের সঙ্গে একসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি থাকবে? প্রশ্ন অনেকেরই।


সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget