এক্সপ্লোর

Malda News : কাল অভিষেকের সভা, তার আগেই বড় জট? মালদায় নতুন রাজনৈতিক সমীকরণ?

West Bengal Assembly Election : রতুয়া আসনে প্রার্থী হওয়ার জন্য ১৬ জন ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করছেন খোদ সেখানকার তৃণমূল বিধায়ক। অন্যদিকে তৃণমূলেরই একাংশের বক্তব্য, মালদার ইংরেজবাজারে প্রার্থী হতে এগিয়ে আসছেন না কেউই।  

অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার মন বোঝা কি ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে তৃণমূলের কাছে? বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসকদলের কাছে আরও কঠিন হচ্ছে চ্যালেঞ্জ? বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের ঠিক আগে এই প্রশ্নই মাথাচারা দিচ্ছে রাজনৈতিক মহলে। একদিকে যখন রতুয়া আসনে প্রার্থী হওয়ার জন্য ১৬ জন ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করছেন খোদ সেখানকার তৃণমূল বিধায়ক। অন্যদিকে তৃণমূলেরই একাংশের বক্তব্য, মালদার ইংরেজবাজারে প্রার্থী হতে এগিয়ে আসছেন না কেউই।  

মালদা জেলা তৃণমূল নেতৃত্বেরই একাংশের বক্তব্য মালদা জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে দলকে। একদিকে রতুয়া আসনে প্রার্থী হওয়ার জন্য লাইন পড়ে যাচ্ছে। অন্যদিকে ইংরেজবাজার কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন না কেউই। এরই মধ্যে খোদ রতুয়ার বিধায়কের বক্তব্যে আরও বেড়েছে তৃণমূলের বিড়ম্বনা। 

রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেছেন, ১৬ জন প্রার্থী আছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আশিস কুণ্ডু।১৬ জন। রতুয়া সেফ। মালদার মধ্যে সেফ সিট ফর সমর মুখার্জি। নট ফর আদার্স। ওই ১৬ জনের মধ্যে আমি একজন।  একই  মত সেই জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক ছোটন মল্লিকের। তাঁর দাবি, 'বিভিন্ন প্রোগ্রামে স্বঘোষিতভাবে বলছে যে এবার আমি প্রার্থী হব।'

অন্যদিকে,২০২১ এর বিধানসভা নির্বাচনে ইংরেজবাজারে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের নিরিখে দেখলে, হিন্দু অধ্যুষিত ইংরেজবাজার বিধানসভায় বিপুল ভোটে এগিয়ে ছিল বিজেপি। যদিও গত লোকসভা নির্বাচনের নিরিখে, রতুয়ায় তৃণমূলের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি।  

এই জন্যই কি ইংরেজবাজার নিয়ে এত চিন্তা করতে হচ্ছে তৃণমূলকে? কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী মনে করছেন , মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন কে প্রার্থী হবে। এই নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে আবার বিজেপির দাবি,'তৃণমূলের যে সমস্ত ছোট, মেজ নেতারা আছেন তাঁরা আমাদের কাছে স্বীকার করছেন যে তৃণমূলের কোনও নেতা ইংলিশবাজার বিধানসভায় দাঁড়াতে চাইছেন না।'
 
কয়েকদিন আগেই তৃণমূল ছেড়েছেন মালদার ভূমিকন্যা মৌসম বেনজির নূর। এমনকী রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে মালদা বিশেষ নজরে রয়েছে বিজেপিরও। এরই মধ্য়ে এবার মালদার একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে রাজ্যের শাসক দল?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget