এক্সপ্লোর

West Bengal BJP: লোকসভায় ভরাডুবির পর বিজেপি-র কোর কমিটির বৈঠক, উপস্থিত দিলীপ, নেই শুভেন্দু

Suvendu Adhikari: বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল শান্তনু ঠাকুররা।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই রাজ্য বিজেপি-ক কোর কমিটির বৈঠক বসল। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সেই বৈঠকে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সল্টলেকে উপস্থিত আছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নির্বাচন পরবর্তী হিংসার যে অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই নিয়ে বৈঠকে আলোচনা চলছে বলে খবর। (West Bengal BJP)

শনিবার রাজ্য বিজেপি-র কোর কমিটির বৈঠকে উপনির্বাচনের প্রার্থী নিয়েও আলোচনা চলছে বলে খবর।  বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল শান্তনু ঠাকুররা। তাই শুভেন্দুর এই অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, "ভোটে হেরে বিজেপির ভিত নড়ে গিয়েছে। কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে শুভেন্দু অধিকারী।"

লোকসভা নির্বাচনে এবার বাংলায় ৩০ আসনের লক্ষ্যমাত্রা থাকলেও, কোনও রকমে দুই সংখ্যায় পৌঁছতে সফল হয়েছে বিজেপি। সেই নিয়ে রাজনৈতিক মহলে যেমন কাটাছেঁড়া চলছে, বিজেপি-র অন্দর থেকেও দোষারোপ, পাল্টা দোষারোপের সুর শোনা গিয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রথম রাজ্য বিজেপি-র কোর কমিটির বৈঠক। এই কোর কমিটিতে মোট ২০ জন পদাধিকারী রয়েছেন, পাশাপাশি, চার জন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক রয়েছেন। 

আরও পড়ুন: NEET Controversy: কেউ লিখে দেন ব্ল্যাঙ্ক চেক, মাথাপিছু ৬৬ লক্ষও! NEET দুর্নীতি ধামাচাপা দেওয়ায় অভিযুক্ত কেন্দ্র

এই কোর কমিটির সদস্য হয়েও যাঁরা আজকের বৈঠকে যোগ দেননি, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শুভেন্দু এবং মিঠুন চক্রবর্তী। শ্যুটিং নিয়ে ব্যস্তার দরুণ এমনিতেই এই কোর কমিটির বৈঠকে সেভাবে দেখা যায় না মিঠুনকে। কিন্তু শুভেন্দু বরাবরই উপস্থিত থাকেন। এমনিতে প্রতি মাসে কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও, নির্বাচনী ফলাফল ঘোষণার পর শনিবারই প্রথম কোর কমিটির বৈঠক ছিল রাজ্য বিজেপি-র। কিন্তু সেখানে শুভেন্দুকে দেখা গেল না।

শুভেন্দুর অই অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁর ঘনিষ্ঠদের দাবি, অমিত শাহের নির্দেশে কোচবিহারে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন শুভেন্দু। কোচবিহারে নিশীথ প্রামাণিকের গণনায় যে কারচুপির অভিযোগ উঠছে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়েছেন তিনি।

কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর আজ কলকাতায় এসে বৈঠকে যোগ দিয়েছেন সুকান্ত, শান্তনু। নির্বাচনে পরাজিত হয়েও বৈঠতে যোগ দিয়েছেন অগ্নিমিত্রা, লকেটরা। উপনির্বাচনের প্রার্থী ঠিক করে নেওয়া থেকে দলীয় কর্মীদের জন্য রাজ্য বিজেপি-র তরফে কী উদ্যোগ নেওয়া হয়, সেই নিয়ে আলোচনা রয়েছে। তাই ওই বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতিতে প্রশ্ন উঠছে। 

কারণ লোকসভা নির্বাচনের ফল সামনে আসার পর থেকেই বিজেপি-র অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। নির্বাচনের ঠিক আগে কেন্দ্রবদল নিয়ে প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন দিলীপ। কম ব্যবধানে জিতেও সুকান্ত কী করে মন্ত্রী হওয়ার সুযোগ পেলেন, সেই নিয়েও শোনা গিয়েছে ক্ষোভের সুর। শুভেন্দু নিজেও দলের ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ভাল হলে কৃতিত্ব নিতে সকলে ঝাঁপিয়ে পড়েন, আর খারাপ হলে তাঁর কাঁধে দায় এসে পড়ে বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তিনি শুধু প্রচারে যান, সংগঠনে হস্তক্ষেপ করেন না বলেও কার্যত হাত তুলে নেন শুভেন্দু। 

এই সবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিলীপ এবং শুভেন্দুর অনুগামীরা, পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করতে নেমে পড়েন। দিলীপ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি রাজ্যে ১৮টি আসন পেয়েছিল বলে যেমন দাবি করেন দিলীপের অনুগামীরা, তেমনই শুভেন্দুর অনুগামীরা আবার বর্ধমান-দুর্গাপুরে জিততে না পারা নিয়ে খোঁচা দেন দিলীপকে। তাই কোর কমিটির বৈঠকে তাঁর অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget