এক্সপ্লোর

Mithun On Politics: ওপরে সব ঠিক আছে, সবাই বন্ধু, সৌজন্যের বার্তা মিঠুনের

Mithun Chakraborty Update: "সব দলের নীচের তলার কর্মীরাই মারপিট করেন।'' পাশাপাশি বাংলায় গঙ্গারতির উদ্যোগকে স্বাগত জানালেন অভিনেতা তথা বিজেপি নেতা। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মুখে সৌজন্যের বার্তা। স্পষ্ট জানালেন, রাজনীতিতে সৌজন্য থাকা উচিত। বিজেপি নেতার বক্তব্য, ওপরে ওপরে সব ঠিক আছে, সবাই বন্ধু। সব দলের নীচের তলার কর্মীরাই মারপিট করেন। পাশাপাশি বাংলায় গঙ্গারতির উদ্যোগকে স্বাগত জানালেন অভিনেতা তথা বিজেপি নেতা। 

মিঠুনের মুখে সৌজন্যের বার্তা: শেষ হয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি'-র (Projapoti) শ্যুটিং। কলকাতা ও বারাণসী জুড়ে এই ছবির শ্যুটিং হয়েছে। রাজনৈতিকভাবে দুটি বিরোধী দলের প্রতিনিধিত্ব করেন দেব ও মিঠুন। কিন্তু শ্যুটিং ফ্লোরে সবটাই রঙহীন। কেবলমাত্র বিনোদনের জন্য একসঙ্গে পর্দায় আসছেন দেব ও মিঠুন। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন মিঠুন চক্রবর্তী বলেন, "আমাদের এত বছরের সম্পর্ক, কোনওদিন রাজনীতি নিয়ে ‘রা’ পর্যন্ত আলোচনা করিনি। রিয়্যালিটি শো, সিনেমা করেছি দুটো, কোনও দিন কোথাও রাজনীতির প্রসঙ্গ আনিনি। কারণ আমরা একে অন্যকে সম্মান করি। রাজনীতিতেও সৌজন্য থাকা উচিত। দেব বারবার বলেছেন সেকথা। ওপরে সব ঠিক আছে, সবাই বন্ধু। সব পার্টির ক্ষেত্রে নিচে সবাই ধুম-ধারাক্কা করে বেড়াচ্ছে।'' বাংলায় গঙ্গারতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। অভিনেতা বলেন, “বেনারসের গঙ্গারতি সবার দেখা উচিত। কী সুন্দর ছন্দ মিলিয়ে সবাই করছেন। এখানে হলেও খুব ভাল।’’

একইভাবে সৌজন্যের বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এদিন দেব বলেন, “আমার আগের ছবিতেও যিনি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, তিনিও বিজেপির সক্রিয় কর্মী। প্রথম দিন থেকেই আমার কাছে খুব পরিষ্কার, সিনেমা এবং রাজনীতি আলাদা। আমার ছবির জন্য ভাল অভিনেতা প্রয়োজন। তিনি রাজনীতিতে যুক্ত কি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। যেমন প্রজাপতি-তে মিঠুনদা অভিনয় করেছেন।’’ সৌজন্যের রাজনীতি কেমন হওয়া উচিত, তারও বার্তা দিলেন অভিনেতা। তৃণমূল সাংসদের কথায়, “২০১৪ সালে প্রার্থী হওয়ার পর সিপিএম প্রার্থীর কাছে আশীর্বাদ চেয়েছি। এমন কোনও পর্যায় কথা বলি না, যেখানে বিরোধী দল বা প্রার্থীকে ছোট করিনা। নিজেকে বড় করতে গেলে অন্যক ছোট করতে হয় না। জিততে গেলে কুকথা বলতে হবে এমন কোনও মানে নেই। কাউকে ছোট না করে, কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতি করা উচিত। কারোর যদি শরীর খারাপ হয়, তাহলে দেখতে যাওয়া যাবে না! ব্যক্তিগত আক্রমণ এমন পর্যায় না নিয়ে যাওয়াই উচিত।’’ 

আরও পড়ুন: Calcutta High Court: পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, হলফনামা পেশের নির্দেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget