এক্সপ্লোর

Hiran Chatterjee-Rudranil Ghosh: চোরেদের সঙ্গে যুক্ত বলে কটাক্ষ হিরণের, চিটফান্ড সংযোগ মনে করালেন রুদ্রনীল, জোর তরজা BJP-তে

West Bengal BJP: হিরণ এবং রুদ্রনীল, দু'জনই অভিনেতা, আবার দুজনেরই রাজনৈতিক পরিচয়ও একই।

সন্দীপ সমাদ্দার, অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেন: তৃণমূলে ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়ের মধ্যেকার দ্বন্দ্ব একসময় খবরের শিরোনামে উঠেছিল। এবার বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের মধ্যে লড়াইয়ের খবরে তপ্ত রাজনীতি। প্রশ্ন উঠছে,  তৃণমূলের গায়কদের পর এবার বিজেপির নায়কদের মধ্য়েও কি দ্বন্দ্ব শুরু হল? আর এই প্রশ্ন উস্কে দিয়েছেন খোদ হিরণ এবং রুদ্রনীল।

হিরণ এবং রুদ্রনীল, দু'জনই অভিনেতা, আবার দু'জনেরই রাজনৈতিক পরিচয়ও একই। বঙ্গ বিজেপি-তে তাঁদের বেশ দাপট এবং প্রভাব রয়েছে বলে শোনা যায়। এহেন হিরণ এবং রুদ্রনীলের মধ্যেই প্রকাশ্য তরজা শুরু হল। এক দিকে, রুদ্রনীল 'চোরেদের সঙ্গে যুক্ত' বলে মন্তব্য করলেন হিরণ। অন্য দিকে, তার পাল্টা চিটফান্ড সংস্থার মালিকের সঙ্গে হিরণের সংযোগ তুলে ধরলেন রুদ্রনীল।

রুদ্রনীল এবং হিরণ, দু'জনই তৃণমূল থেকে বিজেপি-তে গিয়েছেন। বঙ্গ বিজেপি-তে নিজেদের জায়গাও গড়ে তুলেছেন। কিন্তু বর্তমানে পরস্পরকে তীব্র আক্রমণ করতে নেমেছেন তাঁরা। রুদ্রনীলের প্রতি আক্রমণ শানিয়ে হিরণ বলেন, "রুদ্রনীলের তো পরের পর সিনেমা আসছে। তিনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁরা ওঁকে নিশ্চয়ই এখন সিনেমায় সুযোগ দিচ্ছেন। উনি চোরেদের সঙ্গে কাজ করছেন। ওঁকে সংসার চালাতে হবে একজন অভিনেতা হিসেবে। উনি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবেই চোরেদের সঙ্গে যুক্ত।" 

আরও পড়ুন: Udayan Guha : বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি উদয়ন গুহর, নিশানায় নিশীথ ?

সেখানেই থামেননি খড়্গপুর সদরের বিধায়ক হিরণ। তাঁর বক্তব্য, "রুদ্রনীল তো অনেক ছবি করছেন এই মুহূর্তে। শ্রীকান্ত মোহতার ছবিতে উনি কাজ করছেন বা অন্য যাঁদের ছবিতে কাজ করছেন, তাঁরা তো আসলে চোর!" 

এর পাল্টা হিরণকে বেঁধেন রুদ্রনীল। চিটফান্ড সংস্থার মালিকের সঙ্গে তাঁর সংযোগের কথা তুলে ধরেন। রুদ্রনীলের বক্তব্য, "হিরণবাবু এর আগে একটি ছবি করেছিলেন, 'মাচো মস্তানা' বলে শুনেছিলাম আমরা। ২০১২-'১৩ হবে বোধহয়। রিমেক ফিল্মজের। পরে জানা যায়, রিমেক চিটফান্ডের যিনি মালিক, সেই পিপি তিওয়ারি ২০১২-'২৩ সালে প্রায় ৬-৭ কোটি টাকা দিয়েছিলেন।" এর পাল্টা হিরণ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "কে, কোন টাকায় ছবি করছে, তা অভিনেতার পক্ষে বাছা সম্ভব নয়। এটা দেখার কাজ পুলিশের। আর পুলিশমন্ত্রী নিজেই তো চোর!"

আবার হিরণ শ্রীকান্ত মোহতার নাম টেনে আনায় কেন্দ্রের কোর্টে বল ঠেলে দেন রুদ্রনীল। তিনি বলেন, "শ্রীকান্ত মোহতা কোনও একটি আইনি জটিলতায় জড়িয়েছিলেন। উনি যদি চোর হন, ওঁর চ্য়ানেল রয়েছে, প্রযোজনা সংস্থা রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। তাহলে কেন্দ্রীয় সরকার সেগুলি বন্ধ করছে না কেন?"

তৃণমূলের ইন্দ্রনীল বনাম বাবুলের দ্বন্দ্ব নিয়ে এর আগে চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। বিধানসভায় দু'জনের মধ্যে তর্কাতর্কিও হয়। সেই তালিকায় এবার নয়া সংযোজন হিরণ এবং রুদ্রনীল। প্রকাশ্যে পরস্পরকে যেভাবে আক্রমণ করে চলেছেন তাঁরা, তাতে দলের অস্বস্ততি বাড়তে পারে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget