এক্সপ্লোর

BJP Membership Drive: 'ফাইভ স্টার হোটেল, ১৫০০ টাকা প্লেট খাবারে হবে না', অসন্তোষ BJP-র অন্দরেই, সুকান্তর জায়গায় শুভেন্দুকে আনার দাবি

West Bengal BJP: বুথ থেকে রাজ্যে কমিটি গড়তে হলে অন্তত দু-লক্ষ 'সক্রিয় সদস্য' প্রয়োজন বিজেপি-র।

কলকাতা: বিধানসভায় ২০০ আসনের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল। লোকসভায় আবার ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, কোনওটিতেই সাফল্য পায়নি বিজেপি। পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনেও সুবিধাজনক জায়গায় নেই তারা। সেই আবহে বিজেপি-র রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল দলের অন্দরেই। সক্রিয় সদস্যর সংখ্যা যে জায়গায়, তাতে রাজ্য নেতৃত্বের নীতিকেই দায়ী করছেন একাংশ। 

বুথ থেকে রাজ্যে কমিটি গড়তে হলে অন্তত দু-লক্ষ 'সক্রিয় সদস্য' প্রয়োজন বিজেপি-র। কিন্তু বাস্তবে এর ২০ শতাংশও পূরণ করা সম্ভব হয়নি বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর। এর ফলে শনিবার সক্রিয় সদস্য সংগ্রহের কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও, লক্ষ্যমাত্র পূরণে আরও এক সপ্তাহ বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে। আর সেই নিয়ে বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়েছেন দলেরই একাংশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিজেপি নেতৃত্বের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি রাজকমল পাঠক বলেন, "আমাদের কোনও ডাক নেই। কাউকে ডাকবে না, দলটা এগোবে কী করে? সম্ভব নয়। শুনলাম, মাত্র ৪০ হাজার সক্রিয় সদস্য। অথচ বুথের সংখ্যা ৮০ হাজার। তাহলে তো বুথে লোকই দিতে পারব না! ফাইভ স্টার হোটেলে বসে মিটিং করে, ১৫০০ টাকার প্লেট খাইয়ে হবে না। দলটা কোনও কর্পোরেট অফিস নয়।"

রাজ্য বিজেপি-র আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন। সুকান্ত মজুমদার নয়, সরাসরি শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপি-র সভাপতি করার দাবি তুলেছেন তিনি। তথাগতর বক্তব্য, "পূর্ণ সময়ের সভাপতি না থাকলে দল এগোবে কী করে? কাজ চালানোর দায়িত্ব কে নেবে? দলকে চালাবে কে? পার্ট টাইম সভাপতি দিয়ে দল চালানোর চেষ্টা করলে, যা হওয়ার হবে। আগাগোড়া বলে আসছি। রাজ্য বিজেপি-র সভাপতি হওয়ার জন্য একমাত্র যোগ্য লোক শুভেন্দু অধিকারী। ২০২৬ নিয়ে ততটা উৎসাহই নেই, যতটা ২০২১ নিয়ে ছিল।"

এমন পরিস্থিতিতে রাজ্য বিজেপি-র অন্দরে যারপরনাই অস্বস্তি তৈরি হয়েছে। এ রাজ্যে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "সক্রিয় সদস্যতা দলের গঠনতন্ত্রের বিষয়। ঠিক সময়ে বাংলার মানুষ বুথে বিজেপি-কে দেখতে পাবে। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে। তৃণমূলকে বিজেপি-ই বিসর্জন দেবে, বিজেপি-র বুথকর্মী এবং সক্রিয় সদস্যরাই দেবেন।"

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় সম্প্রতি সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে বিজেপি।  এক মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণে কখনও পুরস্কারের টোপ দেওয়া হয়, কখনও আবার রাস্তায় পথচারীদের সদস্যতা গ্রহণের আর্জি জানানো হয়। ১৫ ডিসেম্বরের পর থেকে শুরু হয় সক্রিয় সদস্য সংগ্রহের অভিযান। কিন্তু দলীয় সূত্রের খবর, এত কিছুর পরও কাঙ্খিত লক্ষ্যের ধারেকাছে পৌঁছনো যাচ্ছে না। দলের নিয়ম অনুযায়ী ৫০ জন করে সাধারণ সদস্য সংগ্রহ করতে পারলে তাঁকে 'সক্রিয় সদস্য' হিসেবে গণ্য করা হয়। রাজ্যে এই মুহূর্তে ৭৯ হাজার বুথ রয়েছে। সূত্রের খবর, 'সক্রিয় সদস্য' হয়েছেন প্রায় ৪০ হাজার, অর্থাৎ মোট বুথ সংখ্যার অর্ধেক। বোঝাই যাচ্ছে, রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে পারেনি বিজেপি, যা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget