এক্সপ্লোর

BJP West Bengal: রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, তুমুল বচসা বাঁকুড়ায়

BJP MLA: বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি।

তুহিন অধিকারী, বাঁকুড়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ (Amit Shah) লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে। পরের বছর রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে ময়দানে নামার লক্ষ্য ধার্য করে দিয়েছিলেন অমিত শাহ।

অমিত শাহর বেঁধে দেওয়া এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাজ্যে যে পূরণ করা বেশ কঠিন, সেটা বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বের একাংশ মেনে নিয়েছেন। আর এর মধ্যেই রাতের অন্ধকারে গ্রামে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বাঁধল তুমুল বাকবিতণ্ডা। গ্রামবাসীদের সঙ্গে বিধায়কের বচসা হল। যা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি বাঁকুড়ায়। যদিও বিজেপি বিধায়কের দাবি, অশান্তি তৈরি করেছেন যাঁরা, সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী।

বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি। ১ লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর ব্যাপক চাপের মধ্যে রয়েছে বিজেপির প্রত্যেকটি নেতা থেকে শুরু করে বিধায়ক ও সাংসদরা।

সেই কারণেই বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দাস ব্লকের মান্দড়া গ্রামে যান সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক এবং তাঁর কর্মী সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক বাগযুদ্ধ হয়। গ্রামবাসীদের অভিযোগ, জোড় করে তাঁদের গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিলেন বিধায়ক। কখনও হুমকি কখনও আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিলেন বিধায়ক। পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিলেন বিধায়ক, এমন অভিযোগও রয়েছে। তাই তাঁরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাঁকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন।

অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, এটা কোনও বিক্ষোভ নয়। বরং এটা তৃণমূলের কয়েকজন কর্মীর কাজ। এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করা যাবে না, এই দাবি তুলে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে তাঁর পাল্টা দাবি। বিধায়ক জানিয়েছেন, তাঁদের কর্মসূচিতে গাত্রদাহ হচ্ছে বলেই এই ঘটনা ঘটিয়েছেন তৃণমূল কর্মীরা।

স্থানীয় তৃণমূলের অঞ্চল সদস্যের দাবি, বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না। রাতের অন্ধকারে চোরের মতো এলাকায় এসে জোরপূর্বক সদস্য সংগ্রহ অভিযান করছিলেন। তাই গ্রামবাসীরা তার প্রতিবাদ করেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িয়ে নেই। বিধায়কের কথা ভিত্তিহীন।

আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?

সেরা শিরোনাম

Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget