এক্সপ্লোর

West Bengal BJP: দলীয় মতাদর্শ প্রচারে নয়া উদ্যোগ, বই ছাপানোর সিদ্ধান্ত রাজ্য বিজেপির

BJP: বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, গেরুয়া-বিশ্বাসকে জনমানসে আরও ছড়িয়ে দিতে, বইকেই অন্যতম মাধ্যম হিসাবে বেছে নিয়েছে বঙ্গ বিজেপি।

শিবাশিস মৌলিক, কলকাতা: দলীয় মতাদর্শ প্রচারের লক্ষ্যে একাধিক বই ছাপানোর উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি (West Bengal BJP)। সূত্রের খবর, বইগুলিতে বিজেপির উত্থানের ইতিহাস থেকে মোদি সরকারের সাফল্যের মতো বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। রাজ্য বিজেপি নেতৃত্বের আশা, বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কর্মী ও সমর্থকদের সচেতন করে তোলা যাবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্য়েও দলের বক্তব্য, আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

বই ছাপানোর উদ্যোগ: বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, গেরুয়া-বিশ্বাসকে জনমানসে আরও ছড়িয়ে দিতে, বইকেই অন্যতম মাধ্যম হিসাবে বেছে নিয়েছে বঙ্গ বিজেপি। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বই ছাপানোর। বইয়ের মাধ্যমে আদর্শ প্রচার এবং জনসংযোগের কৌশল এরাজ্য়ে বহু পুরনো। পুজোর সময় সিপিএমের বইয়ের স্টলের সঙ্গে বাংলার মানুষের পরিচিতি বহুদিনের। এখন সেই পথে হাঁটে তৃণমূলও। কয়েকবছর ধরে বিজেপিও বইয়ের স্টল দিচ্ছে। বইমেলাতেও বিভিন্ন দলের মুখপত্রের স্টল থাকে। সেখানে সংশ্লিষ্ট দল বা সংগঠনের আদর্শের ওপর লেখা নানা বই, পত্র-পত্রিকা বিক্রি হয়। তা নিবিড় জনসংযোগেরই অন্যতম মাধ্যম। এই বিষয়টি মাথায় রেখেই বই ছাপানোয় জোর দিচ্ছে বঙ্গ বিজেপি।

বিজেপির সদর দফতরে যে লাইব্রেরিটি আছে, তা পরিচিত বস্তু ভাণ্ডার নামে। সেখান থেকেই দলীয় মতাদর্শ সংক্রান্ত বই ভর্তুকির মাধ্যমে বিক্রি হয়। কিন্তু, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তু ভাণ্ডারে বইয়ের অভাব। তাই নতুন বই লেখা ও ছাপার উদ্যোগ নিয়েছে বিজেপি।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দল একটা ট্রানজেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। মুরলিধরের পরিবর্তে নিজেদের মালিকানায় নতুন জমিতে নতুন পার্টি অফিস তৈরি চেষ্টা চলছে। এখন একটা ভাড়া বাড়িতে আমরা আছি। লাইব্রেরি বস্তু ভান্ডার নতুন পার্টি অফিসে অনেক বড় করে করা হবে। নতুন বইয়ের বিষয়ে রিসার্চ এর কাজ তো সবসময় চলছে।’’

সূত্রের খবর, রাজনৈতিক দল হিসেবে বিজেপির উত্থানের ইতিহাস। বিজেপির প্রবাদপ্রতিম নেতাদের আত্মজীবনী। সুবক্তাদের সংকলন। রামমন্দির-সহ বিভিন্ন আন্দোলনের ইতিহাস এবং মোদি সরকারের সাফল্য-সহ বিভিন্ন বিষয়ে অন্তত ডজনখানেক বই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। লেখক নির্বাচন ও গবেষণার কাজ চলছে বইগুলির জন্য। বই লিখতে কয়েক মাস সময় দেওয়া হবে লেখকদের। ২৪ এর লোকসভা নির্বাচনে না হলেও, ২৬ এর বিধানসভা নির্বাচনে এই বই গুলির প্রভাব পড়বে বলেই আশা বঙ্গ বিজেপির।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Midnapore: BJP পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে মিলবে কাস্ট সার্টিফিকেট! নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget