এক্সপ্লোর

TET Agitators: অনশন-আন্দোলনেও বদলাল না সিদ্ধান্ত, আবেদনের জন্য পোর্টাল চালু পর্ষদের

Board Opens Portal:অনশন-আন্দোলনেও বদলাল না পর্ষদের সিদ্ধান্ত। বিকেল ৪টে থেকে খুলল আবেদনের পোর্টাল। টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য, বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অনশন-আন্দোলনেও (agitation) বদলাল না পর্ষদের (West Bengal Board Of Primary Education) সিদ্ধান্ত (decision)। বিকেল ৪টে থেকে খুলে গেল আবেদনের (application) পোর্টাল (portal)। টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য, বিজ্ঞপ্তি (notification) প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। টেট চাকরিপ্রার্থীদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ।

কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি?
যাঁরা গত কাল রাত পর্যন্ত অনশন-ধর্নায় বসেছিলেন, তাঁদের মূল বক্তব্যই ছিল দু-দুবার ইন্টারভিউ দিয়েছেন। তার পরে ফের ইন্টারভিউ কেন? সঙ্গে প্রশ্ন, তাঁদের অনেকেরই যে বয়সসীমা ৪০ বছর পেরিয়ে গিয়েছে সে দায় কি তাঁদের? কার গাফিলতিতে এমন হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। তবে বিক্ষোভকারীদের কোনও আর্তি বা যন্ত্রণার কথাতেই কর্ণপাত করল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট যে আবেদনের জন্য পর্ষদের পোর্টাল খুলে গেল আজ বিকেল ৪টে থেকে। কারা আবেদন করতে পারবেন, সেটিও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ২০১২, ২০১৪ এবং ২০১৭-র যাঁরা টেট উত্তীর্ণ, প্রশিক্ষণ রয়েছে এবং বয়স ৪০-র নিচে, তাঁরাই এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে অগ্রাধিকারের দাবি বিক্ষোভকারীদের তরফে উঠে আসছিল, তার কোনওটিতেই কর্ণপাত করল না পর্ষদ। পাশাপাশি বলে দেওয়া হয়েছে, যে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২০টি জেলার কোথায় কটি শূন্যপদ রয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয় এদিনের বিজ্ঞপ্তিতে। মোটের উপর বার্তা স্পষ্ট। বিক্ষোভকারীরা যে সব দাবি নিয়ে এত দিন যাবৎ পর্ষদের দিকে আঙুল তুলছিল, তার সবকটিই উপেক্ষা করা হল। 

প্রেক্ষাপট...
এই দাবি ঘিরেই গত সপ্তাহখানেক উত্তাল ছিল করুণাময়ী। গত কাল মধ্যরাতে তুলকালাম বেঁধে যায়! জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দেয় পুলিশ! পুলিশি অভিযানে ভাঙে অনশনরত ক্লান্ত, অবসন্ন চাকরিপ্রার্থীদের প্রতিরোধ। নির্যাতনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আন্দোলন করে বাম-বিজেপি-কংগ্রেস। কিন্তু গত কাল রাতের অন্ধকারে যা ঘটেছে, তার প্রতিবাদে অনেকেই সরব হয়েছেন এদিন। চাকরি চেয়ে জুটেছে পুলিশের ঘাড়ধাক্কা! কারও নাক ভেঙেছে, কেউ আবার অসুস্থ! একদিকে, করুণাময়ীতে ২০১৪’র টেট উত্তীর্ণদের আন্দোলন, অন্যদিকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলন ২০১৭’র চাকরিপ্রার্থীদের। সব মিলিয়ে বিক্ষোভে-স্লোগানে করুণাময়ীতে টানটান উত্তেজনা ছিল দিনভর। একের পর এক আন্দোলনকারী অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, তাতেও তাঁরা দমেননি। তবে গত রাতের পর ছবিটা পাল্টে যায়। অভিযোগ, পুলিশ বেআইনি ভাবে টানাহ্যাঁচড়া করে, কাউকে আবার পাঁজকোলা করে তুলে নিয়ে যায়। 

আরও পড়ুন:উৎসবের মেজাজে বঙ্গবাসীর জন্য বিশেষ ক্যাম্পেন Paytm-র

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget