এক্সপ্লোর

Brucellosis : কোভিড পরিস্থিতিতেই জেলায়-জেলায় বাড়ছে ব্রুসেলোসিস ! কী কী উপসর্গ?

Brucellosis spreading in districts: এই রোগ চিহ্নিত করতে সমস্যা হয়।  বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা না হলে,মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। 

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : কোভিড পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ব্রুসেলোসিস! গবাদি পশুর রোগে আক্রান্ত হচ্ছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সূত্রের খবর, সেখানে ১৫ জন ভর্তি হয়েছেন এই রোগে আক্রান্ত হয়ে। 

শুধু তাই নয়, নমুনা পরীক্ষা করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে বলে উঠছে অভিযোগ। ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস রোগ ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যে গবাদি পশুর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে।   

সেই সময় ভ্যাকসিনের সিরিঞ্জ শরীরে বিঁধে বা ভ্যাকসিনের তরল ছিটকে পড়ে বেশ কয়েকজন প্রাণিবন্ধু আক্রান্ত হন ব্রুসেলোসিসে। পাশাপাশি রোগাক্রান্ত গবাদি পশু থেকেও রোগ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মী সংগঠনের দাবি, ইতিমধ্যে বিভিন্ন জেলায় ২৫০ জন ভর্তি রয়েছেন।

ব্রুসেলোসিসের উপসর্গ কোভিড-সহ অন্যান্য অনেক রোগের সঙ্গে মিলে যায়। ফলে এই রোগ চিহ্নিত করতে সমস্যা হয়।  বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা না হলে,মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। 
এই পরিস্থিতিতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট এসেছে। 

আরও পড়ুন :

কোন লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গি হয়েছে? কীভাবেই বা চিকিৎসা করবেন?

ব্রুসেলা নামক ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। সংক্রমিত পশুর দুধ না ফুটিয়ে খেলে, কিংবা তাদের মাংস ধরলে, বা পশুপালনের সময় মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। 

  • ব্রুসেলোসিসের উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর
  • দুর্বলতা
  • পেশিতে ব্যথা
  • শিরদাঁড়ায় ব্যাথা
  • গাঁটে গাঁটে ব্যথা
  • মাথা যন্ত্রণা।


ব্রুসেলার সংক্রমণ দেখা যায় এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ও মধ্য আমেরিকায়-সহ একাধিক জায়গায়। তবে এক্ষেত্রে প্রাণিবন্ধুরা পশুদের ভ্যাকসিন দেওয়ার সময়, দুর্ঘটনাবশত সেই সূচ ফুটে গিয়ে ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রুসেলোসিসে আক্রান্ত কর্মীদের চিকিৎসার যথাযথ বন্দোবস্ত করা হবে।  গবাদি পশুর মধ্যে ব্রুসেলোসিস-সংক্রমণ নির্মূল করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্যে টিকাকরণ শুরু হয়েছে।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'আমি নেত্রীকে অনুরোধ করব...' ২১ জুলাই মঞ্চ থেকে মমতার কাছে কী চাইলেন অভিষেক?
'আমি নেত্রীকে অনুরোধ করব...' ২১ জুলাই মঞ্চ থেকে মমতার কাছে কী চাইলেন অভিষেক?
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
West Bengal News Live: স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
Kolkata News: মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য

ভিডিও

Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি
Madan Mitra News: পুর নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে মদন মিত্র, তলব স্ত্রী ও দুই ছেলেকেও; বাড়ল চাপ
Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget