এক্সপ্লোর

Mamata Banerjee: 'কিন্তু, ভোটের পরে...', রাজ্য বাজেট পেশের পর কী বললেন মমতা ?

West Bengal Budget: এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।

কলকাতা : ২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।

মমতা বলেন, "আপনারা যদি বাজেটটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট... ভোট এলে ওরা একরকম কথা বলে। কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু, ভোটের পরে প্রতিশ্রুতি থাকে না। প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু, আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে, আমাদের নিজস্ব রাজস্ব থেকে...এখন একটাই ট্যাক্স...GST-র ট্যাক্স। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র। কিন্তু আমাদের ভাগে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসনের কাজ...যে গ্রামীণ বাড়ি তা বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে..., ২৮ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে।"

মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপাল তাঁর ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন। মার্চের মধ্যে ৪৫ লক্ষই এই প্রকল্পের সুবিধে পেয়ে যাবে। অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করেছে। আমরা বাজেটে যে কথা দিই, তা পূরণ করি। আরও কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য। এবার আমরা সাড়ে ৪ লক্ষ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছি। জমি দিয়েছি, ওএনজিসিকে আমরা লাইসেন্সও দিয়েছি। দেউচা পাচামিতে আমরা ক্ষতিপূরণ, কর্মসংস্থান করে দিয়েছি। কম দামে বিদ্যুৎ পাওয়ার জন্য আমরা এই প্রকল্পটা করছি। দেউচা থেকে যা কয়লা পাব, ১০০ বছর চিন্তা করতে হবে না। আমরা দাম না বাড়ালেও CESC বাড়ায়, ওতে আমাদের কিছু করার নেই। ওরা স্বশাসিত সংস্থা, বাম আমলে এমন একটা করে দিয়েছে। CESC নিয়ে আমাদের কিছু করার নেই।"

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget