এক্সপ্লোর

West Bengal By Poll Result : মহুয়া মৈত্র কী করে ঢোকেন গণনাকেন্দ্রে? ভোটগণনার আগেই প্রশ্ন তুললেন জগন্নাথ সরকার

West Bengal By Poll Result Shantipur : রানাঘাটে গণনা শুরুর আগেই বিতর্ক। মহুয়া মৈত্র কী করে ঢোকেন গণনাকেন্দ্রে? ওঁর তো নিরাপত্তারক্ষী আছে, অভিযোগ বিজেপির। রক্ষীই নেই, দাবি মহুয়ার।


শান্তিপুর : ভোট গণনা শুরুর আগেই বিতর্ক শুরু হয় রানাঘাটের গণনাকেন্দ্রে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নিরাপত্তারক্ষী রয়েছে। তা সত্ত্বেও তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহুয়া। 

মহুয়া মৈত্র দাবি করেন, তাঁর কোনও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নেই।  তাছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ করার জন্য নির্বাচন কমিশনই তাঁকে পরিচয়পত্র দিয়েছে।   বিজেপি যে অভিযোগ তুলছে তা ভিত্তিহীন বলে তৃণমূল সাংসদের দাবি।  

আরও পড়ুন : 

দেশে মোট ২৯ বিধানসভা ও ৩ লোকসভা আসনের উপনির্বাচনে কার জিত, কার হার, শুরু ভোট গণনা

নদিয়ার শান্তিপুর কেন্দ্রের জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জেতেন। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়।  এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।  বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস।  কংগ্রেসের প্রার্থী রাজু পাল।  সিপিএমের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন মাহাতো।  

অন্যদিকে গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।

ভোটগণনার শুরুতেই  পোস্টাল ব্যালটে দিনহাটাতেও এগিয়ে থাকে ঘাসফুল শিবিরই। ভোটের শুরু থেকেই প্রশ্ন ছিল, কী হবে, দিনহাটা ও শান্তিপুরের ফল? দুই কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি, সেদিকেই নজর সকলের।

আজ দেশের ৩টি লোকসভা ও ২৯ বিধানসভার ভোটগণনা হচ্ছে।  ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিতে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে।  ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেসের খাণ্ডোয়া ও হিমাচল প্রদেশের মান্ডি।  যে ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার মধ্যে রাজ্যেরও চারটি কেন্দ্র রয়েছে।    

 

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget