এক্সপ্লোর

Bhatpara Shootout : উপনির্বাচনের সকালে বোমাগুলি, ভাটপাড়ায় প্রাণ গেল তৃণমূল নেতার, অভিযোগের তির ...

West Bengal By Election 2024 : নিহত নেতার পরিবারের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূলই। তাই প্রাথমিক ভাবে এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। 

আবির দত্ত, সমীরণ পাল, ভাটপাড়া :  রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচন চলছে। তার মধ্যে একটি কেন্দ্র নৈহাটি। আর ভোটের সকালেই একই জেলায় ভাটপাড়ায় চলল গুলি। এক্কেবারে সাত সকালেই। 

গুলিতে নিহত হলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। চায়ের দোকানে ছিলেন ওই তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকেই গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। দোকানের জিনিসপত্র ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নেতার পরিবারের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূলই। তাই প্রাথমিক ভাবে এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০২৩ সালেও ওই নেতার ওপর গুলি চলেছিল। এবার আর প্রাণ রক্ষা হল না। পরিবারের মারাত্মক অভিযোগ, পুলিশ সবই জানে কে বা কারা ঘটিয়েছে। 

অর্জুন সিংহের দাবি

প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেন, জগদ্দল থানা থেকে ২০ মিটার দূরে গুলি চলেছে। থানার আশেপাশে মদের ঠেক, মাদকের কারবার চলে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের লোকজনই এই কারবার চালায়। যারা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালিয়েছিল, তারাই বুধবার তৃণমূল নেতার ওপর গুলি চালিয়েছিল। থানাই এদের প্রোটেকশন দেয় বলে অভিযোগ করেছেন অর্জুন।সেখানেই এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।  

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই ভাটপাড়ায় খুন শাসক-নেতা?

নিহত অশোক সাউয়ের পরিবারের দাবি, বেআইনি কাজ করতে রাজি না হওয়ায় হামলা। পুলিশ-নেতারা সব জানে বলে দাবি করেন নিহত তৃণমূল নেতার ভাই। 

ভাটপাড়ায় খুনের বদলা খুন?

ভাটপাড়ায় খুনের বদলা খুন? এমনটাই সন্দেহ প্রকাশ করেছেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার। ২০২১-এর ২ মে, ভোট গণনা চলাকালীন গুলি করে খুন করা হয় তৃণমূল সমর্থক ২৪ বছরের আকাশ যাদবকে। আকাশ খুনে নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাউয়ের। গত বছরের ফেব্রুয়ারি মাসে অশোকের ওপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠে আকাশের ভাই সুজয় যাদব-সহ কয়েকজনের বিরুদ্ধে। এবার অশোক সাউয়ের খুনের ঘটনাতেও নিহত তৃণমূল সমর্থকের ভাই সুজয়ের নামে অভিযোগ উঠেছে। দাদার খুনের বদলা নিতেই কি খুন? খতিয়ে দেখছে পুলিশ।

কী কারণে খুন, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। 

আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget