এক্সপ্লোর

West Bengal Cabinet Expansion: শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন ৩৫ মন্ত্রীর শপথ, কে কোন দফতর পাচ্ছেন?

WB Cabinet Expansion LIVE: শপথের পরেই পুরোদমে কাজ। মুখ্যমন্ত্রীর ডাকে নতুন মন্ত্রীরা যাচ্ছেন নবান্নে।

কলকাতা : লোকভবনে বিজেপি মন্ত্রিসভার নতুন ৩৫ মন্ত্রী শপথ নিলেন। পথ নিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৩ জন। প্রতিমন্ত্রী পদে শপথ ১৯ জনের।  আজই দফতর বণ্টন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার অন্যসূত্রে খবর, দফতর বণ্টন হতে পারে বুধবার। 

৯ মে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন ৫ জন পূর্ণমন্ত্রী। তারপর থেকেই সকলের কৌতুহল, মন্ত্রিসভা কবে সম্প্রসারণ হবে। কোন কোন দফতরের দায়িত্ব পাবেন কে। অবশেষে ১ জুন সম্পন্ন হল পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সোমবার সকালে লোকভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নিলেন মোট ৩৫ জন মন্ত্রী।  অনুষ্ঠানে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। 

বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হলেন, শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়,  অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ ,  মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন,  অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার,  কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল। বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ ,  মালতী রাভা রায় ও  রাজেশ মাহাতো। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউড়ি, বিশাল লামা, শান্তনু প্রামানিক, 
 মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী,  কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ,  বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার । 

বন্দে মাতরম ও জনগণমনে শুরু শপথ অনুষ্ঠান

শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতেই বাজানো হয় ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এরপর একে একে শপথ নেন রাজ্যের নতুন মন্ত্রীরা। লোকভবন চত্বর সকাল থেকেই ছিল সাজো সাজো রব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই শপথগ্রহণ শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শপথের পরেই নবান্নে জরুরি বৈঠক

শপথ শেষ হতেই নতুন মন্ত্রীদের নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।  সেখানেই এদিন আজই মন্ত্রীদের দফতর বণ্টন করে দিতে পারেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নতুন সরকারের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিভিন্ন দফতরের আগামী দিনের কাজের রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে। আবার অন্য সূত্রে খবর, আজ নবান্নে বৈঠক নয়, শপথ নিয়ে তাই বিধানসভা অভিমুখে রওয়া হয়েছেন নতুন মন্ত্রীরা। 

আজই হতে পারে দফতর বণ্টন

সবচেয়ে বড় জল্পনা এখন নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ঘিরে। সূত্রের খবর, আজই বিভিন্ন মন্ত্রীর হাতে দফতরের দায়িত্ব তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, কৃষি এবং শিল্প— কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক কার হাতে যায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহল পর্যন্ত।

নতুন মন্ত্রিসভায় ভারসাম্যের বার্তা

নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, কলকাতা এবং দক্ষিণবঙ্গ— সব অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ মুখের সঙ্গে একাধিক  নতুন মুখকেও জায়গা দেওয়া হয়েছে।       

আরও পড়ুন : বিজেপি সরকারের মন্ত্রিসভায় ৩৫ নতুন মন্ত্রীর শপথ, কারা কোন দায়িত্বে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget