এক্সপ্লোর

West Bengal Child Fever : এখানে তথ্য গোপন করার ফর্মুলা, অজানা জ্বর বলে দেওয়া: শিশুদের অসুস্থতা নিয়ে রাজ্যকে তোপ দিলীপের

এখানে তথ্য গোপন করার ফর্মুলা, অজানা জ্বর বলে দেওয়া: শিশুদের অসুস্থতা নিয়ে রাজ্যকে তোপ দিলীপের । শিশুদের অন্য অসুখ ছিল খোঁজ নিয়েছি। পাল্টা মমতা।

কলকাতা : শিশুদের অসুস্থতা প্রসঙ্গে 'অজানা জ্বর' শব্দবন্ধ ব্যবহার করা নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,   'এখানে কোনও তথ্য গোপন করতে গেলে একটি ফর্মুলা আছে, অজানা জ্বর বলে দেওয়া। শুরুতেই এই অবস্থা। যদি এই অজানা জ্বর আরও ব্যাপকভাবে বাড়ে, তাহলে চারিদিকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে।'
সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ' যেমন আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, এক্ষেত্রে শিশুদের এই অজানা জ্বরের জন্য মেডিকেল বোর্ড তৈরি করা অত্যন্ত প্রয়োজন।বিশেষজ্ঞরাই বলুন কী করা যায়, কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে শিশুদের দেখতে যাচ্ছেন শুনেছি। কিন্তু দেখতে গিয়ে লাভ নেই! এর জন্য বিশেষজ্ঞদের টিম চাই। '

অন্যদিকে,  শিশুদের এই ভয়ঙ্কর জ্বর নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার প্রথমে একটি ট্যুইট করেন বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ফেসবুকেও একই বক্তব্য পোস্ট করেন। তিনি লেখেন , ' উত্তরবঙ্গে অজানা জ্বর ও ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৫০ জন শিশু। ইতিমধ্যেই ৬ জন শিশু মারা গেছে। এটি অত্যন্ত উদ্বেগের কারণ। ....... পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বাঁচার অধিকার আছে, অথচ পশ্চিমবঙ্গ সরকার ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্যস্ত। কারন ওখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওটাই ওনাদের প্রথম অগ্রাধিকার ।' 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি খালি কথা ঘোরাতে থাকেন, হেঁয়ালি করেন অথবা অসত্য বলতে থাকেন , তাহলে সেটা মানুষের পক্ষে খুব বিপদজনক। এনিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা শিশু মৃত্যু নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি,  'যাঁরা মারা গেছে, প্রত্যেকের অন্য কোনও অসুখ ছিল।' 

অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা, 'অলস মস্তিষ্ক শয়তানের ভাষা। ট্যুইট করুক আর যাই করুক।...চিকিৎসকরা তো দেখছে। উত্তরপ্রদেশে গঙ্গায় ডেডবডি ফেলতে হয়েছিল কেন?' 

সেরা শিরোনাম

Chandrima Bhattacharya: বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা,
বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, "আইপ্যাক বাজেট লিখে দিত?", প্রশ্ন তুলছে বিজেপি
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ

ভিডিও

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Abhishek Banerjee | 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Arup Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশি তলব
SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget