এক্সপ্লোর

Mamata Banerjee: ‘ভারত থেকে এসেছি’, জগিংয়ের ফাঁকে মাদ্রিদে স্থানীয়দের সঙ্গেও আলাপচারিতা মমতার

Mamata in Madrid: এদিন সকালে আবারও মাদ্রিদের রাস্তায় নামলেন মমতা। স্থানীয়দে সঙ্গে সারলেন আলাপচারিতাও।

মাদ্রিদ: মাইলের পর মাইল হেঁটে যেতে পারেন তিনি। রাস্তায় নামলেও পেরে ওঠেন না অনেকেই। স্পেনের রাজধানী মাদ্রিদেও তার অন্যথা হল না। সাতসকালে ফের সেখানে জগিংয়ে বেরোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরের মতো শনিবারও শাড়ি, হাওয়াই চটি এবং শাল গায়েই মাদ্রিদে শরীরচর্চা সারলেন তিনি। (Mamata in Madrid)

সপ্তাহান্তে ছুটির মেজাজ স্পেনের রাজধানীতে। সাইকেল, স্কেটিং বোর্ড নিয়ে সকাল সকালই তাই বেরিয়ে পড়েন বহু মানুষ। রাস্তায় নেমে হাঁটাহাঁটির পাশাপাশি দৌড়তেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ছুটির মেজাজে খোশগল্পও সারছিলেন তাঁরা। সেই আবহে এদিন সকালে আবারও মাদ্রিদের রাস্তায় নামলেন মমতা। স্থানীয়দে সঙ্গে সারলেন আলাপচারিতাও।

শাড়ি এবং শাল গায়ে দিয়েই এদিন রাস্তায় নামেন মমতা। ঠান্ডা থেকে বাঁচতে গায়ে ছিল শালও। প্রথমে কিছুদূর হেঁটেই পেরোন। তার পর শুরু করেন জগিং। ঘাম ঝরতে শুরু করলে খুলে ফেলেন শাল। তার পরিবর্তে গায়ে জড়িয়ে নেন শাড়ির আঁচল। মমতার সঙ্গে এদিনও রাস্তায় নামেন তৃণমূলের রাজ্ সম্পাদ কুণাল ঘোষ-সহ বাকিরাও। তাঁরাও সঙ্গ দেন মমতাকে। 

আরও পড়ুন: Anupam Hazra: স্পেনে রাজ্যের জন্য শিল্পের ঘোষণা সৌরভের, গ্রেগ চ্যাপেলের কাছে ক্ষমা চাইলেন অনুপম হাজরা

এদিন রাস্তায় নেমে স্থানীয়দের সঙ্গে পরিচয়ও সারেন মমতা। শাড়ি পরিহিত মমতাকে দেখে কৌতূহলীদের ভিড় জমে। নিজে থেকেই আলাপ করেন মমতা। হাত তুলে নমস্কার করেন প্রথমে। তার পর জানান, ভারত থেকে এসেছেন। কলকাতায় থাকলেও, রোজ সকালে শরীরচর্চা করেন মমতা। জেলা সফরে অনায়াসে হেঁটে যান মাইলের পর মাইল। মাদ্রিদে গিয়েও তার ব্যতিক্রম হল না। 

রাজ্যে বিনিয়োগ টানতেই ১১ দিনের মাদ্রিদ সফরে গিয়েছেন মমতা। শুক্রবারও সেখানকার শিল্পজগতের ৭২ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী নভেম্বর মাসে হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। মাদ্রিদ থেকে রাজ্য়ে বিনিয়োগে বড় ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে ইস্পাত কারখানায় বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন।

এসবেরই ফাঁকে মাদ্রিদের রাস্তায় খোশ মেজাজে দেখা যাচ্ছে মমতাকে। এর আগেও, সফরের দ্বিতীয় দিনে মাদ্রিদের রাস্তায় জগিং সারেন তিনি। রাস্তায় এক শিল্পীর থেকে চেয়ে অ্যাকর্ডিয়নে সুর তোলেন 'আমরা করব জয়' গানটির। শুক্রবারও ব্যবসায়ী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনার ফাঁকে পিয়ানোয় 'ফুলে ফুলে ঢলে ঢলে' বাজান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget