এক্সপ্লোর

Mamata Banerjee: ‘রেফার রোগ’ সারাতে ‘রেফার পলিসি’ তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Refer Policy: ‘রেফার রোগ’ সারাতে ‘রেফার পলিসি’ তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অযথা স্থানান্তর বন্ধ করতে তৈরি করা হবে ‘রেফার পলিসি’।

সুমন ঘরাই, কলকাতা: ‘রেফার রোগ’ (refer) সারাতে ‘রেফার পলিসি’ (refer policy)! রোগীদের হয়রানি (harassment) মেটাতে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অযথা স্থানান্তর বন্ধ করতে তৈরি করা হবে ‘রেফার পলিসি’। কোন পরিস্থিতিতে রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে, তা নির্দিষ্ট করে উল্লেখ থাকবে ‘রেফার পলিসি’তে। সোমবার স্বাস্থ্য নিয়ে নবান্নর বৈঠকে এই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী?
'রেফার বন্ধ করুন। প্রেগন্যান্ট অবস্থায় রেফার করে দিচ্ছে। সেই পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে। এগুলি বন্ধ হওয়া দরকার', কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর পরেই আসে রেফার পলিসির প্রসঙ্গ। বলেন, 'রেফার পলিসি তৈরি হোক। কেন রেফার করা হল, কোন অবস্থায়? সেটা রেফার পলিসির মধ্যে থাকবে।' এতেই শেষ নয়। স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার এবং ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের বিনিময়ে পরিষেবা না দেওয়ার যে অভিযোগ উঠছিল, সেটি নিয়েও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, 'স্বাস্থ্যসাথীর অপব্যবহার নিয়ে কড়া ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যসাথী নিচ্ছে না, নেওয়ার পরও পেশেন্ট পার্টির থেকে টাকা নিচ্ছে, স্বাস্থ্যসাথীর অজুহাত দেখিয়ে বলছে বেড নেই। প্রচুর উল্টোপাল্টা বিল করছে। প্রাইভেট হাসপাতালে এক পেশেন্ট ভেন্টিলেশনে আছেন, তাঁর টুথব্রাশ, টুথপেস্ট লাগবে কেন? শাস্তির ব্যবস্থা করুন, লাইসেন্স কেড়ে নিন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও লবি কাজ করবে না।'

কড়া নির্দেশ...
এদিন আরও কয়েকটি বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় ডিসচার্জ সার্টিফিকেটের সঙ্গে রোগীকে জানিয়ে দেওয়া হবে, তাঁর চিকিৎসার জন্য কত খরচ হয়েছে। অর্থাৎ, রাজ্য সরকার রোগীর চিকিৎসায় কত ব্যয় করেছে। উল্লেখ্য, ২০২৩-এ পঞ্চায়েত ভোট। ২০২৬-এ হবে বিধানসভা নির্বাচন। তাৎপর্যপূর্ণভাবে এদিন নবান্নর তরফে ঘোষণা করা হয়েছে, ২০২৩-এর মধ্যেই রাজ্যজুড়ে ১০ হাজার ১৭৬টি ‘সুস্বাস্থ্যকেন্দ্র’ হবে। ২৬-এ সেই সংখ্যাটা বেড়ে হবে ১৬ হাজার ৬১৬-তে। কিন্তু কেমন পরিষেবা মিলবে ‘সুস্বাস্থ্যকেন্দ্রে’? নবান্নর তরফে জানানো হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর তুলনায় উন্নতমানের পরিষেবা মিলবে সেখানে। আউটডোরের পাশাপাশি মিলবে অন্যান্য চিকিৎসা পরিষেবাও। এদিনের বৈঠকে, ১০ হাজার শূন্যপদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিন রাজ্য়ের আরও কিছু সমস্যা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মমতা। এখানেও যাতে গঙ্গা-আরতির ব্যবস্থা করা যায় সে মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভাকে।

আরও পড়ুন:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget