এক্সপ্লোর

Mamata Banerjee: আজ মহাপঞ্চমী, সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Maha Panchami: পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে আগেই। এবার সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে লিখলেন, 'শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে।' 

কলকাতা: পুজো (Durga Puja) উদ্বোধন শুরু হয়ে গিয়েছে আগেই। এবার সকলকে মহাপঞ্চমীর (Maha Panchami) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে লিখলেন, 'শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে।' 

পুজো উদ্বোধন...
মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। গত ২২ সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'রৌদ্রবৃষ্টির মধ্যে দিয়েই মায়ের স্নেহছায়া সকলের ওপর বর্ষিত করেন।' একই সঙ্গে সেদিন টালা প্রত্যয়, সল্টলেক এফডি ব্লকের পুজোও উদ্বোধন করেন তিনি। তার পর প্রায় প্রতিদিন শহরের কোনও না কোনও হাইভোল্টেজ পুজো উদ্বোধনে এসেছেন। প্রত্যেক দিনই শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তবে একই সঙ্গে নিশানা করেছেন বিরোধীদের। দিনচারেক আগে শহরের এক পুজো উদ্বোধনে গিয়েই সিপিএমকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, ’বদলা (revenge) নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি।’ সঙ্গে অভিযোগ ছিল, ‘ফাইলের পর ফাইল উধাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দু'একটা পাচ্ছিস কী করে?’ সঙ্গে অভিযোগ, ‘তোমাদের লোকেরা তো এখনও বসে রয়েছে।’ কখনও আবার সাবধান করেছেন মন্ত্রী সুজিত বসুকে। পুজোর জন্য যেন রাস্তা বন্ধ না হয়, সতর্কবার্তা ছিল দলনেত্রীর।

এবার আর কী...
দুর্গাপুজো পুজোর উত্‍সবে যাঁদের সময় কাটে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে, তাঁদের সঙ্গে প্রতিবারই পুজোর আনন্দ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে প্রবীণ আবাসিকদের সঙ্গে সময় কাটালেন তিনি। ছিলেন ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেনও। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গেয়ে শোনালেন আবাসিকরা।  মুখ্যমন্ত্রী আসতেই তাঁকে আবাসিকরা শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানান। এরপর মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।মুখ্যমন্ত্রীও গান গাইলেন এদিন। তাঁর সঙ্গে গলা মেলান আবাসিকরা। আবাসিকদের জন্য শাড়ি, ধুতি, মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না ' । আবেগে ভাসলেন আবাসিকরাও। এবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আপামর জনগণের জন্য।

আরও পড়ুন:ভুরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো

 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget