এক্সপ্লোর

WB Congress President: অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার

West Bengal Congress President Subhankar Sarkar: লোকসভা ভোটের পর থেকেই পদ ছাড়তে চাইছিলেন অধীর, এবার অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর..

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন শুভঙ্কর সরকার। 

অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর 

প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন শুভঙ্কর সরকার। প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর জায়গায় তাঁকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল। শনিবার রাতে এআইসিসি-র তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হয়।সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি করার সঙ্গে সঙ্গে তাঁকে সেই পদ থেকে অব্য়াহতি দেওয়া হল। লোকসভা ভোটে বহরমপুরে হারের পর থেকেই প্রদেশ কংগ্রেস পদ ছেড়ে দিতে চাইছিলেন অধীর চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনে অধীর চৌধুরীর ভূমিকার প্রশংসা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।  

আমি খুব ছোট্ট একজন কর্মী: শুভঙ্কর সরকার 

শুভঙ্কর সরকার বলেছেন, 'আমি খুব ছোট্ট একজন কর্মী। সেই কর্মীকে যে দিল্লি, AICC নেতৃবর্গ, কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি খাড়গে, রাহুল এবং বেণুগোপালজি এরা যে দায়িত্ব দিয়েছে, আমি মনে করি, আমি নই, আমরা  -এই দৃষ্টিভঙ্গি নিয়ে, এই সচলতা নিয়ে পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের যে চাহিদা, এবং নেতৃবর্গের যে নির্দেশ, তাঁকে সঙ্গে নিয়ে, পশ্চিম বাংলার মানুষের কংগ্রেসের প্রতি যে আশা ভরসা, সেই প্রত্যাষা যাতে পূরণ করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আগামী দিন, প্রদেশ কংগ্রেসের চলার পথ তৈরি হোক।'

বদলাল সমীকরণ 

ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। অধীর চৌধুরীকেই  কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বলেছিলেন, 'বাংলার জোটের কবর খুড়েছেন অধীর চৌধুরী।' 

আরও পড়ুন, নিম্নচাপের আশঙ্কা, ছাড় পাবে কি বাংলার প্লাবিত এলাকা ? সতর্কতার আওতায় কোন কোন জেলা ?

'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি' অনেক আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে এই ঘটনার কারণ হিসেবে কাঠগড়ায় তুলেছিলেন। বলেছিলেন, বাংলায় তৃণমূলে এবং কংগ্রেসের মধ্যে জোটের সমীকরণ কাজ না করার জন্য় দায়ি, 'অধীর রঞ্জন চৌধুরী।' কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই বলে  মমতা দাবি করার পর থেকেই অধীরের সঙ্গে তাঁর তিক্ততার কথা উঠে আসছিল বারবার। এবার'বাংলার জোটের কবর খুড়েছেন অধীর চৌধুরী। বাংলার সরকার নিরপেক্ষ ভাবে কাজ করে', রাহুল গাঁধীর সভায় অনুমতি না মেলার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন শান্তনু সেন। যদিও এবার সমীকরণ বদলাল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget