এক্সপ্লোর

West Bengal Bomb Factory : 'ভাইজানের লোকেরা' চাপ দিত ! ISF-এর চাপেই বোমার কারবার, জানালেন ধৃতের স্ত্রী

West Bengal News : ভাঙড় থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, সরঞ্জাম। ধৃতের দাবি তিনি ISF করেন।

পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  রাজ্য ( West Bengal )  জুড়ে বোমা-বারুদ-গুলির আস্ফালন। মুড়ি-মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা, বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনা ( South 24 Pargana )  যেন বোমা-বারুদের আঁতুরঘর। বুধবার কুলতলিতে ( Kultali ) উদ্ধার হয়ছে, বোমা, আগ্নেয়াস্ত্র।ওইদিন ভোরেই নরেন্দ্রপুরে ( Narendrapur) রাস্তার ওপর পড়ে তাজা বোমা। তার আগে কুলপিতে বিপুল বোমার সন্ধান। এবার, ভাঙড়ে খোঁজ মিলল গোটা একটা বোমা তৈরির কারখানার! পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত। 

বুধবার, ফেসবুকে ( Facebook )  একটি স্টেটাস আপলোড করেন, ভাঙড়ের বাসিন্দা, শামসুদ্দিন রহমান নামে এক যুবক, FB স্টেটাস সঙ্গে একটি আস্ত বোমার ছবি। যুবকের সন্ধানে খোঁজ করতে করতে নাটাপুকুরের এই নির্মীয়মাণ বাড়িতে এসে পৌঁছয় সাদা পোশাকের বেশ কয়েকজন পুলিশ কর্মী। বাড়ির ভিতরে ঢুকতেই তো পুলিশের চক্ষু চড়কগাছ। বাড়ির ভিতরে কোনও আসবাবপত্র নেই। প্রত্যেকটা ঘরেই বারুদ। ঘরের আনাচে কানাচে বোমার মশলা, বোমার খোল। ‍বাড়ি থেকে উদ্ধার, পাইপগান, ১১ কেজি বারুদ। 

আরও পড়ুন :

আস্ত বোমা তৈরির কারখানা এ বঙ্গে, উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত

কিন্তু বিপুল সংখ্যক বোমার বরাত দিত কারা? বোমা কারখানার মালিক, ধৃত, নবিরুল মোল্লার দাবি, তিনি ISF কর্মী। তাঁর স্ত্রী অবিপি আনন্দ-র প্রশ্নের জবাবে বলে ফেললেন. বোমা বাইরের লোকজন এসে আমার স্বামীকে দিয়ে করাত। চাপ দিয়ে। কারা দিত চাপ ? সাবিনা বিবির জবাব, ' ভাইজানের লোকেরা। আমরা ভাইজান করতাম। এবারে... এখন এই ওঠাপড়ার দিন এসে গেছে, উনি একটু চেপে গিয়েছিল। ' 

যদিও নৌশাদ সিদ্দিকি বলছেন, ওরা কি বাচ্চা ছেলে? 

সামনে পঞ্চায়েত ভোট। সেই কারণেই বোমা, অস্ত্র মজুত করা হচ্ছিল কি না, খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।                                                                                                         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget