এক্সপ্লোর

WB Corona : রেকর্ড লাফ, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৯ হাজার পার, কলকাতাতেই প্রায় ৫ হাজার!

West Bengal Health Department Bulletin: রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু ৫ জনের।

কলকাতা : ৬ থেকে একলাফে ৯ হাজার পার! ফের লাফিয়ে বাড়ল রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department Bulletin) প্রকাশিত মঙ্গলবারের (৪ জানুয়ারি) বুলেটিন অনুযায়ী, রেকর্ড লাফে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ টপকে গেল ৯ হাজার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৬ জনের।

আর চিন্তার রেশ বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে চলেছে। বুলেটিন জানাচ্ছে, গত একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু ৫ জনের। সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতাতে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate) প্রায় ৩৩ শতাংশ।

রাজ্যেও পজিটিভিটি রেট আশঙ্কাজনকভাবে বেশি। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভি রেট ১৮.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৮৬৪টি, যার মধ্যে ৯ হাজার ৭৩টি স্যাম্পেল পজিটিভ। সহজভাবে বললে, রাজ্যে করোনা পরীক্ষা করানো প্রত্যেক পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

কলকাতার পাশাপাশি চিন্তা বাড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাকে নিয়েও।  গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯১ জন। মৃত্যু ৩ জনের। এই সময়পর্বে হাওড়ায় সংক্রমিত ৬৯৮, মৃত ২। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমিত ৫২৫, মৃত ২। হুগলিতে ৪০০ জন সংক্রমিত, তবে মৃত্যুর কোনও খবর নেই। অপরদিকে, বীরভূমে ২১৯ জন সংক্রমিত ও ৪ জনের মৃত্যুর খবর গত একদিনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৬৮ জন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৯ জন নতুন অ্যাকটিভ রোগী যোগ হওয়ার জেরে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৫ হাজার ৪৭৫ জনে। যাদের মধ্যে ২৩ হাজার ৬৫৫ জনই রয়েছেন হোম আইসোলেশনে।  ১ হাজার ৬৬৮ জন রোগী হাসপাতালে ও ১৫২ জন সেফ হাউসে চিকিৎসাধীন।

 

আরও পড়ুন- 'করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই রয়েছি আমরা', জানিয়ে দিলেন চিকিৎসকেরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget