এক্সপ্লোর

West Bengal Covid Death : কলকাতায় ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, রাজ্যে করোনা পরিস্থিতি গড়াচ্ছে কোনদিকে ?

Covid 19 : রাজ্যে যে দু'জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তাঁরা কি কোভিডের নতুন উপপ্রজাতি জেএন ডট ওয়ানে আক্রান্ত?

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ফের করোনা ( coronavirus ) আক্রান্ত রোগীর মৃত্যু। পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত ছিয়াত্তর বছরের এক বৃদ্ধের। রাজ্যে এই নিয়ে দু'জন করোনা ( covid 19 ) আক্রান্ত রোগীর মৃত্যু হল।

সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা, লিভার ক্যানসারে ( Liver Cancer ) আক্রান্ত ওই বৃদ্ধ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত তিরিশে ডিসেম্বর পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সোমবার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। সম্প্রতি, রাজ্যে যে দু'জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তাঁদের শরীরে কোভিডের নতুন উপপ্রজাতি জেএন ডট ওয়ানের অস্তিত্ব ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যে মোট করোনা সংক্রমণ

কোভিড ভাইরাসের যে নতুন সংক্রমণ মাথাচাড়া দিয়েছে, তাতে গতকাল পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১৮৯ জন। গত সোমবার নতুন করোনা আক্রান্ত হিসেবে ১১ জনকে চিহ্নিত করা হয়। 

দেশে মোট করোনা সংক্রমণ

বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে,আগের ২৪ ঘণ্টায় ভারতে এক দিনে ৬০৫ জন নতুন করে কোভিড -১৯ আক্রান্ত হয়েছিলেন। সেইসঙ্গে চারজন কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে।  বুধবারের হিসেবে সারা দেশে সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০০২ জন। গত বছরের ৫ ডিসেম্বর থেকে, JN.1 সাব-ভ্যারিয়েন্ট ফের দাপট দেখানো শুরু করেছে। তবে আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হলে তবেই জানা যায়, তিনি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাই মোট আক্রান্তের মধ্যে কত রোগী  JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত , তা জানা যায়নি। অনেকে মনে করছেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ভাইরাসের দাপট বাড়তে পারে।  

JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ভাবাচ্ছে যে উপসর্গগুলি , তা হল - 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে,

  • নতুন কোভিড ভ্যারিয়েন্টের লক্ষণগুলি হালকা থেকে মাঝারি ।
  • জ্বর, সর্দি, গলা ব্যথা এবং মাথাব্যথা হতে পারে।
  • বেশিরভাগ রোগীর upper respiratory অংশে সমস্যা দেখা দিচ্ছে। 
  • সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতিও হচ্ছে।
  • খিদে কমে যেতে পারে। 
  •  ক্রমাগত বমি বমি ভাব হতে পারে।
  • JN.1 রূপের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল চরম ক্লান্তি।
  • অত্যধিক ক্লান্তি এবং পেশীর দুর্বলতা
  • কোনও কোনও ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও দেখা যেতে পারে।  যা থেকে হজমের সমস্যা হতে পারে।   

    আরও দেখুন :
  • ৪ বছরের ছেলেকে মেরে স্যুটকেসে ভরে হোটেল থেকে বেরিয়ে গেল মা ! চাপ চাপ রক্ত দেখে পুলিশের জালে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget