এক্সপ্লোর

Coronavirus Update : করোনার থাবা ব্যাঙ্ক-পরিষেবায়, রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের ১৫-২০টি করে শাখা বন্ধ

various banks across the state closed : করোনাকালে সংক্রমণ বাড়ছে ব্যাঙ্ককর্মীদের মধ্যে। যার জেরে রাজ্যজুড়ে মাঝেমধ্যেই বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের একাধিক শাখা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : টানা ৪ দিন ধরে তিরিশের ঘরে রয়েছে করোনায় মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে বেড়েছে সংক্রমণও।  এই সঙ্কটকালে তার প্রভাব পড়েছে ব্যাঙ্কেও। আক্রান্ত হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।

এদিনই বন্ধ হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখা। ঝাঁপ পড়েছে স্বরূপনগরের ইন্ডিয়ান গ্রামীণ ব্যাঙ্কের শাখাতেও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, শেষ ১০ দিনের হিসেবে সংক্রমণ বেড়ে চলায় প্রতিদিন রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের ১৫-২০টি করে শাখা বন্ধ করে দিতে হয়েছে। 

আরও পড়ুন :

মাস্ক পরে বন্ধু বা পরিবারের সঙ্গে ছবি তুলুন, দিন KMC-র ফেসবুক ইভেন্ট পেজে!

এখনও পর্যন্ত ব্যাঙ্ক কর্মীদের ৫০ শতাংশই সংক্রমিত।  ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডালহৌসি শাখার এক কর্মী  জানালেন, '' সংখ্যাটা আরও বাড়ছে, অনেকে অসুস্থ অবস্থায় কাজ করছেন, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে গ্রাহকদের মধ্যে, আতঙ্কিত ব্যাঙ্ককর্মীদের একাংশ'' 

অতিমারী কালে নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ কর্মী নিয়ে ব্যাঙ্কে পরিষেবা চালু রাখার কথা। তবে তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি বলে দাবি অফিসারদের সংগঠনের। 

টানা ৪দিন রাজ্যে করোনার দৈনিক মৃত্যু তিরিশেরই উপরে। ১০ হাজারের উপরে সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা।  কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা। একদিনে ১০ জনের মৃত্যু। হাওড়া-হুগলিতেও বাড়ছে মৃত্যু। ২০ শতাংশের নীচে পজিটিভিটি রেট। অন্যদিকে করোনা আবহে ফের রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ' পরিকল্পনা করে দ্রুত বাড়ানো হোক পরীক্ষা। যেখানে পজিটিভিটি রেট বেশি, সেখানে বাড়ানো হোক টেস্ট।'  রাজ্যগুলিকে চিঠিতে উল্লেখ করলেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget