এক্সপ্লোর

WB Covid Situation: কলকাতার ৩ হাসপাতালে ৩ করোনা আক্রান্ত, হবে জিনোম সিকোয়েন্সিং

Kolkata Covid Infection:গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫৮ জন।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ‍্যে ফের কোভিডের (Covid Infection in WB) থাবা। কলকাতার ৩ হাসপাতালে ৩ করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন কলকাতার। করোনা আক্রান্ত বিহারের ৬ মাসের এক শিশুও। মেডিক্যাল কলেজে ভর্তি করোনা আক্রান্ত বিহারের ৬ মাসের শিশু। বাকি ২ জন কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ভর্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের (genome sequencing) জন্য নমুনা পাঠানো হচ্ছে কল্যাণীর ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫৮ জন। দু’সপ্তাহে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু। শুধুমাত্র কেরলেই ৩ জনের মৃত্যু হয়েছে।

বেশ কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সিঙ্গাপুরে এবং বেশ কিছু দেশে নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। দাপট দেখাচ্ছে কোভিডের নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1

সম্প্রতি কেরলেও খোঁজ পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্টের। তারপর থেকেই ক্রমশ বাড়ছে উদ্বেগ। তাহলে কি ফের ছড়াবে কোভিডের ঢেউ? এমনই আশঙ্কার কথা উঠছে নানা জায়গায়। এর মধ্যেই কলকাতায় খোঁজ পাওয়া গেল ৩ নতুন কোভিড আক্রান্তের। যাদের মধ্যে শিশুও রয়েছে।

কোভিড পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে কদিন আগেই। করোনা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। সূত্রের খবর, কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর মতো বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে বুধবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই বৈঠকের পরে, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, ওই বৈঠকে, করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে  গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে। সেই কারণেই কলকাতায় যে ৩ জন কোভিড পজিটিভ রিপোর্ট এশেছে, তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে। 

ওই বৈঠকে করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, রাজ্য প্রশাসনও, প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget