এক্সপ্লোর

West Bengal Covid Update : অল্প বাড়ল দৈনিক সংক্রমণ, পুজোর মুখে ডেঙ্গি আতঙ্কে মাঝে রাজ্যে মাথা তুলছে করোনা ?

Home Isolation : এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪৩ জন। যদিও বঙ্গে মোট করোনা আক্রান্তের মধ্যে মাত্র ১১১ জন রয়েছেন হাসপাতালে। বাকি ২ হাজার ২৩২ জনই রয়েছেন হোম আইসোলেশনে।

কলকাতা : পুজোর (Durha Puja 2022) মুখে কি রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড ? এমনিতেই বঙ্গে এই মুহূর্তে ডেঙ্গির প্রকোপ। তার মাঝে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের (২০ সেপ্টেম্বর) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। এই সময়পর্বে রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন একজন রাজ্যবাসী।

রাজ্যের করোনা চিত্র

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ১০৮ টি। যার মধ্যে ২৯৬ জনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। যার জেরে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Corona Positivity Rate) ৩.৬৫ শতাংশ। পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ১৮৩ জন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪৩ জন। যদিও বঙ্গে মোট করোনা আক্রান্তের মধ্যে মাত্র ১১১ জন রয়েছেন হাসপাতালে। বাকি ২ হাজার ২৩২ জনই রয়েছেন হোম আইসোলেশনে।

গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। যদিও করোনা পরীক্ষার সংখ্যাও ছিল প্রায় অর্ধেক। সোমবারের বুলেটিনে প্রকাশ, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৩৬৬ জন। তার আগের দিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬৭ জন।

দেশের করোনা

এদিকে, দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৩৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার ৮৯। 

সতর্ক থাকুন

সামনেই পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকাটা করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কোভিড পরিস্থিতিতে তাই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই কোভিড বিধি যতটা মেনে চলা যায়, ততটাই মঙ্গল। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলা উচিত, মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- কীভাবে পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য ফ্ল্যাটের খোঁজ ? কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget