এক্সপ্লোর

Cyclone Update: কোথায় কোথায় প্রভাব ফেলবে ‘অশনি’? জেলায় জেলায় জারি সতর্কতা

এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।  

কলকাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে ‘অশনি’ (Ashani)। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ ‘অশনি’র অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার আর পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।  

বাংলায় কী প্রভাব অশনির? বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

 কৃষকদের সতর্কতা: গতকালই ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় রাজ্যের কৃষকদের সতর্ক করে অ্যাডভাইসরি জারি করেছে কৃষি দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যই সতর্কবার্তা জারি করা হয়েছে। কৃষি দফতরের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, মাঠের পাকা ধান কেটে দ্রুত গুদামে তোলা, জমিতে জমা জল দ্রুত নিষ্কাশন, সবজির মাচা ও পানের বরজের ক্ষতি আটকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষকদের আবহাওয়ার খবরে নজর রাখতে।কৃষি সংক্রান্ত যে কোনও সমস্যায় কৃষি দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। 

দুর্যোগের ভ্রুকুটি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। অশনির আশঙ্কায় বদল হল মুখ্যমন্ত্রীর সফর সূচিতে। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। 

বঙ্গোপসাগরে ফের দুর্যোগের ভ্রুকুটি। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। যার জেরে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়।

ভারী বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’। যার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।অন্যদিকে, একই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত বিভাগের DG-দের। 

এ ছাড়া মেয়র পারিষদদের বিভিন্ন বরোর দায়িত্ব দিয়েছেন ফিরহাদ হাকিম। ঘূর্ণিঝড় অশনির নামকরণ করেছে শ্রীলঙ্কা। বাংলায় যার অর্থ ক্ষুব্ধ বা বিপদ। সব মিলিয়ে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সেই বিপদের মোকাবিলায় সমস্ত দিক থেকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন।

বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতার যাদবপুর ও সার্দার্ন অ্যাভিনিউতে সকালই ঝমঝমিয়ে বৃষ্টি। আজ সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ডায়মন্ড হারবারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি। কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget