এক্সপ্লোর

Depression Effect in West Bengal : বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, নিম্নচাপের প্রভাব রাজ্যজুড়ে

West Bengal : কোথাও ভাঙতে শুরু করেছে গঙ্গার পাড়, কোথাও সমুদ্রের জোয়ারে প্লাবিত একাধিক গ্রাম। প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জায়গা।

কলকাতা : নিম্নচাপের (Depression) বৃষ্টিতে প্রভাব পড়েছে রাজ্যের জেলায় জেলায়। হুগলিতে ভাঙতে শুরু করেছে গঙ্গার পাড়। সমুদ্রের জোয়ারে প্লাবিত খেজুরির একাধিক গ্রাম। প্রবল ঝড় ও বৃষ্টিতে (Rainfall) বিপর্যস্ত খড়গপুর শহর। চণ্ডীপুর এলাকায় শনিবার দুপুর পর্যন্ত ফেরেনি বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ভাঙছে পাড়, যে কোনও মুহূর্তে হুগলির বৈদ্যবাটির দেড়শো থেকে ২০০টি বাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা। পূর্ব মেদিনীপুরের খেজুরির একাধিক গ্রাম প্লাবিত হল সমুদ্রের জলে। কোথাও ঝড়-বৃষ্টিতে ভাঙল বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হল বাড়ি। কোথাও রাস্তার উপর দিয়েই বইছে জল। কোথাও আবার, জলে তোড়ে ভাঙল রাস্তা। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলায় জেলায় বিপর্যস্ত জনজীবন।

হুগলি- হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় ভাঙছে গঙ্গার পাড়। ইতিমধ্যেই ভেঙে পড়ছে পার্শ্ববর্তী মন্দির। শিকড়সমেত উপড়ে পড়েছে গাছ। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যবাটির চক্রবর্তী ঘাট, নিমাই চিত্ত ঘাট-সহ একাধিক জায়গায় গঙ্গার ভাঙন চলছে কয়েক বছর ধরে। সরকারিভাবে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

দক্ষিণ ২৪ পরগনা- রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ মৎসজীবীর সন্ধানে আজ সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় সকলকেই উদ্ধার করা সম্ভব হয়।  

পূর্ব মেদিনীপুর - গতকালের পর আজও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। গতকাল প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত কাঁথি শহর। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে। ১২ ঘণ্টারও বেশি কাঁথি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর পাশাপাশি, পর্যটকদের সমুদ্র স্নানে আজও জারি রয়েছে নিষেধাজ্ঞা। চলছে মাইকে প্রচার। গার্ডওয়ালের ধারে যেতেও নিষেধ করা হয়েছে। পাশাপাশি বৃষ্টিতে জলমগ্ন, কাঁথি ২ নম্বর ব্লকের পেটোয়াঘাট ও ১ নম্বর ব্লকে শৌলা, এগরা ২ নম্বর ব্লকে দুবদা বেসিন এলাকা। 

পশ্চিম মেদিনীপুর- প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত খড়গপুর শহর। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। ফলে বহু এলাকায় রাত থেকেই বিদ্যুৎ ছিল না। যানবাহন চলাচলেও সমস্যা। 

পুরুলিয়া- গতকাল রাত থেকে পুরুলিয়া জেলায় টানা বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। 

ঝাড়গ্রাম- টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে কংসাবতী, কেলেঘাই নদীর। ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর যাওয়ার পথে তপসিয়া এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। 

আরও পড়ুন- দল পাশে না থাকলেও, ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’ বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget