এক্সপ্লোর

Duare Sarkar Camp : মিলবে চারটি নতুন পরিষেবা, আজ থেকে দু'দফায় পুরো মাসজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার

West Bengal Government : এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পেয়ে যাবেন তাঁরা।

কলকাতা : বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে আজ থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির (Duare Sarkar Camp)। সপ্তমবারের দুয়ারে সরকারে গোটা মাসজুড়ে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু'টি পর্যায়ে চলবে এই শিবির।

সপ্তম দুয়ারে সরকার শিবিরে বার্ধক্যভাতার (Old People Pension) আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনও প্রবীণ। মুখ্যসচিব জানিয়েছেন,  এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে। এতদিন জয় জওহর প্রকল্পে এবং তপশিলি বনধু প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির ৫৯ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদন করতে পারতেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রাপকরা ৬০ বছর হয়ে গেলে বার্ধক্যভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পেয়ে যাবেন তাঁরা। 

এছাড়াও এবার দুয়ারে সরকার শিবিরে, পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এই শিবির থেকেই হবে। পাশাপাশি তাঁতি ও হস্তশিল্পীরাও নানা ধরণের সুযোগ পেতে এই শিবিরে আবেদন করতে পারবেন। রাজ্যজুড়ে ২ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব, যার মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমান শিবির (Mobile Duare Satkar Camps)।

পাশাপাশি কন্য়াশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই সমস্ত প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। 

                                                             

আরও পড়ুন- দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget