এক্সপ্লোর

Jalpaiguri Earthquake : পাহাড়ে ধস-আতঙ্কের মাঝেই কেঁপে উঠল জলপাইগুড়ি, সকাল সকাল ভূমিকম্প

Sikkim Earthquake : এর আগে ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধূলিস্যাত্‍ হয়ে গিয়েছিল বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র। সিকিমে মারা যান অনেকে৷ 

রাজা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি : বর্ষা আসা ইস্তক দুর্যোগহীন দিন দেখেনি উত্তরবঙ্গ। একের পর এক ধসে বিপর্যস্ত হয়েছে পাহাড়। সেইএ রেশ এসে পড়েছে পাহাড় পাদদেশীয় ডুয়ার্সে। এবার ভূমিকল্প। জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশ উঠল দুলে। শুক্রবার তখনও ঘুম ভাঙেনি বেশিরভাগ মানুষের। ভূমিকম্পের দুলুনিতেই আতঙ্কে বিছানা ছাড়েন অনেকে। ছড়িয়েছে আতঙ্ক। 

সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় দু'সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল চার দশমিক পাঁচ। ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে।  

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান আবহবিদদের। এটি দার্জিলিং থেকে ২২ কিলোমিটার উত্তরে সিকিমের রাবাংলার কাছে। রাভাঙ্গা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান। গ্যাংটক থেকে ৩০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এই স্থল। সকাল ৬:৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে অনুমান আবহবিদদের।

বাঙালির প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন সিকিম। আর এখানে টানা দুর্যোগে পাহাড়ে মাটি আলগা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই আবার ভূকম্পনের ফলে আতঙ্ক বেড়েছে। এর আগে ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধূলিস্যাত্‍ হয়ে গিয়েছিল বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র। সিকিমে মারা যান অনেকে৷ 

সিকিমে বর্ষার শুরু থেকেই দুর্যোগ চলছে। প্রায় প্রতিটি নদীই উঠেছে ফুলে ফেঁপে। ভেঙেছে রাস্তাঘাট। তার রেশ এসে পড়েছে উত্তরবঙ্গের ৫ জেলাতেই। উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে অগাস্টেও অবরুদ্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার এই জাতীয় সড়ক। অগাস্টেই আবার চালু হতে না হতেই ফের ধসে যায় একাংশ।
আটকে পড়ে বহু গাড়ি।  ভারী বৃষ্টির জেরে বারবার নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হয় যান চলাচল। সিকিম যাওয়ার লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কও বন্ধ করে দিতে হয়। 

 

আরও পড়ুন                                        

দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget