এক্সপ্লোর

Brucellosis Death: রাজ্যে প্রথমবার ব্রুসেলোসিস আক্রান্তের মৃত্যু

Kolkata First Brucellosis Death: পরিবারের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে বাড়ির গবাদি পশুদের ব্রুসেলা টিকা দেওয়া হয়। ওই ব্যক্তিই গবাদি পশুর পরিচর্যা করেন।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে প্রথমবার ব্রুসেলোসিস (Brucellosis) আক্রান্তের মৃত্যু হল। মৃতের নাম শরবিন্দু ঘোষ। ৫১ বছরের ওই রোগী পূর্ব বর্ধমানের (East Burdwan) ভাতারের বাসিন্দা ছিলেন। ৩০ নভেম্বর তাঁকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine) ভর্তি করা হয়।                                                                                                                        

পরিবারের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে বাড়ির গবাদি পশুদের ব্রুসেলা টিকা দেওয়া হয়। ওই ব্যক্তিই গবাদি পশুর পরিচর্যা করেন। তারপরেই জ্বর ও ডায়েরিয়া হয়। পিয়ারলেস হাসপাতালে আনা হলে ধরা পড়ে ব্রুসেলোসিস। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন ওই রোগী।                                                  

আরও পড়ুন, লক্ষ্য পঞ্চায়েত ভোট, বড়দিনে কেক বিলি করে পঞ্চায়েত প্রচার শুরু তৃণমূলের

আগের ঘটনা

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ব্রুসেলোসিস! এর আগে গবাদি পশুর রোগে আক্রান্ত হয়েছিলেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সূত্রের খবর, সেখানে ১৫ জন ভর্তি হয়েছেন এই রোগে আক্রান্ত হয়ে।                                                                                                

শুধু তাই নয়, নমুনা পরীক্ষা করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে বলে উঠছে অভিযোগ। ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস রোগ ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যে গবাদি পশুর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে।   

সেই সময় ভ্যাকসিনের সিরিঞ্জ শরীরে বিঁধে বা ভ্যাকসিনের তরল ছিটকে পড়ে বেশ কয়েকজন প্রাণিবন্ধু আক্রান্ত হন ব্রুসেলোসিসে। পাশাপাশি রোগাক্রান্ত গবাদি পশু থেকেও রোগ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মী সংগঠনের দাবি, ইতিমধ্যে বিভিন্ন জেলায় ২৫০ জন ভর্তি রয়েছেন।

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget