এক্সপ্লোর

West Bengal Flood: টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় জল যন্ত্রণা

Weather Forecast: এই জল যন্ত্রণার ছবি শুধুমাত্র জেলার নয়। খাস কলকাতাতেও হাসপাতালে জমেছে জল। বর্ষা এলেই এমনই বেহাল ছবি দেখা যায়।

কলকাতা: দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বর্ষণ। আর টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি চলে গিয়েছে জলের তলায়। বাঁকুড়া হোক বা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি সর্বত্রই ছবিটা এক। জলমগ্ন চাকদা-বনগাঁ রোডে দুয়ারে নৌকা নামিয়ে প্রতিবাদ করে বামেরা।

টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক গ্রাম। শালী নদীর সেতুর উপর দিয়ে বইছে জল। সমস্যায় সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। বন্ধ পারাপার। ৭ থেকে ৮টা গ্রাম ভেসে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না এই অবস্থায়। দ্রুত সমস্যার সমাধান চাইছেন তাঁরা। বর্ষা আসতেই চেনা ছবি ফিরেছে ঘাটালেও। জলের তলায় দোকানপাট থেকে ঘর বাড়ি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজার আবহেই ফের দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। পরিস্থিতি এমনই হয়েছে যে জল জমার জেরে বন্ধ রাখতে হয়েছে দোকান। 

একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় এবার ভাসল হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার প্রায় ৮ টি গ্রাম। জল ঢুকেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে। অনেক দোকান ও একতলা বাড়িতে উঠেছে জল। কোথাও হাঁটু, তো আবার কোথাও কোমড় সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এমনকি জল ঢুকে বিপজ্জনক মাটির একাধিক বাড়ি। ফসল নষ্টের আশঙ্কা চাষীদের। বিজেপির অভিযোগ, খাল সংস্কার না করার জন্য এই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাল্টা ডিভিসির জল ছাড়াকে দায়ী করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। চাকদা-বনগাঁ রোডে জলযন্ত্রণা জেরে নৌকা নামিয়ে প্রতিবাদে নামে বামেরা। তাদের অভিযোগ, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে চাকদা-বনগাঁ রোডের একটি অংশে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা শোচনীয়। বহু যাত্রীকে হাঁটুজল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। একইভাবে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত সুন্দরবনও। গত কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির ফল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভেসে গিয়েছে চাষের জমি। মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। যদিও এই জল নিয়েও শুরু হয়েছে রাজনীতি। 

তবে এই জল যন্ত্রণার ছবি শুধুমাত্র জেলার নয়। খাস কলকাতাতেও হাসপাতালে জমেছে জল। বর্ষা এলেই এমনই বেহাল ছবি দেখা যায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল চত্বরের যেখানে জল জমেছে তার একদিকে প্রসূতি ও নবজাতক বিভাগ। রয়েছে ট্রমা কেয়ার সেন্টারও। আবার কার্ডিওলজির টেস্ট করাতে গেলেও ওই পথ দিয়েই যেতে হয়। জল পেরিয়েই হাসপাতালের পরিষেবা পেতে হচ্ছে রোগীদের। একইপথ দিয়ে জল ভেঙে যেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরও। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget