এক্সপ্লোর

Sitabhog and Mihidana : বর্ধমান, বড়লাট থেকে রাজাধিরাজ, বাংলার বহমান খাদ্য নস্টালজিয়া, মিহিদানা-সীতাভোগ

Bengali Popular Sweets : বড়লাটের আসার কথা ভেবে ভৈরবচন্দ্র নাগ যে সুক্ষ্ম রূপ পরিবর্তন করেছিলেন মিষ্টিদুটোর, সেটাই এখনও পর্যন্ত বহুল প্রচলিত। 

বর্ধমান : রাজাধিরাজ উপাধিতে ভূষিত হবেন রাজা। সাজ সাজ রব চারিদিকে। উপাধিতে ভূষিত করতে আসবেন খোদ বড়লাট। সেই উপলক্ষ্যে এলাহি আয়োজন। কিন্তু শুধু তো খাওয়া-দাওয়া নয়, বড়লাট যাতে সুখস্মৃতি নিয়ে ফিরে যান, সেজন্য ডাক পড়ল এলাকার নামজাদা মিষ্টি প্রস্তুতকারকের। বর্ধমানের মাহারাজ বিজয়চাঁদ মহাতাবের সেই ডাকেই ভৈরবচন্দ্র নাগের মাথা থেকে বেরিয়েছিলেন যে বিশেষ মিষ্টি, সেটাই এখনও দেশে-বিদেশে বাংলার সুনাম বাড়িয়ে চলেছে। মিষ্টির জগতে বিশেষ তারিফ, সম্মান থেকে জিআই ট্যাগ, বাংলার মিষ্টি-ঝুলিতে অন্যতম সেরা উপাদান মিহিদানা-সীতাভোগ (Mihidana And Sitabhog)। 

ইতিহাস ছুঁয়ে দেখার পাশাপাশি ঠিক কীভাবে মিহিদানা-সীতাভোগ বানানো হয়, তারই এক ঝলক রইল এই প্রতিবেদনে। বলা ভাল বাংলার মিষ্টি নস্টালজিয়ার সঙ্গে বর্তমানের সুমধুর মেলবন্ধনের চেষ্টা করা হয়েছে এখানে। সালটা ১৯০৪। কথিত আছে, বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাবকে রাজাধিরাজ উপাধি দেওয়ার জন্য বর্ধমান রাজপ্রাসাদে গিয়েছিলেন ইংরেজ বড়লাট লর্ড কার্জন। তাঁর আতিতেয়থার জন্যই তৈরি করা হয়েছিল সীতাভোগ-মিহিদানা। রাজাদের খাস মিষ্টি প্রস্তুতকারক তথা ভৈরবচন্দ্র নাগের দাদু শ্রীনাথ নাগ প্রথম তৈরি করেছিলেন সীতাভোগ-মিহিদানা। কিন্তু তার ধরন ছিল অনেকটা পান্তুয়া-বোঁদের মতো। বড়লাটের আসার কথা ভেবে ভৈরবচন্দ্র নাগ যে সুক্ষ্ম রূপ পরিবর্তন করেছিলেন মিষ্টিদুটোর, সেটাই এখনও পর্যন্ত বহুল প্রচলিত। (bengali sweets) 

কীভাবে তৈরি হয় মিহিদানা- সীতাভোগ ?

মিহিদানার প্রধান উপাদান চাল। গোবিন্দভোগ, কামিনীভোগ বা বাসমতী চালকে গুঁড়ো করে তার সঙ্গে বেসন, জাফরান ভাল করে মেশানো হয়। জল মিশিয়ে ছিদ্রযুক্ত পিতলের পাত্রে রেখে ফুটন্ত ঘিতে ফেলা হয় মিশ্রণটি। ভেজে নিয়ে চিনির রসে রেখে তৈরি করা হয় মিহিদানা।

সীতাভোগের ক্ষেত্রে প্রধান উপাদান গোবিন্দভোগ চাল। চাল গুঁড়ো করে চারভাগের একভাগ ছানা মিশিয়ে তারপর পরিমাণমতো দুধে মাখা হয়ে থাকে। ছিদ্রযুক্ত পিতলের পাত্রে চিনির রসে রাখার পর তাতে মেশানো হয় কাজুবাদাম, কিশমিশ। 

মিহি-র ন্যায় দানার জেরে যেমন একদিকে নাম মিহিদানা, উল্টোদিকে সীতাভোগ নামটি কেন, তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। একদলের মতে, সীতা অর্থাৎ সাদা, অন্য দলের কথায় এক্ষেত্রে সীতা মিছরি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। নাম সে যেভাবেই হোক, স্বাদে-সম্মানে সীতাভোগ-মিহিদানা বাংলার বহমান খাদ্য নস্টালজিয়া।

আরও পড়ুন- ডায়েটে থাকে কেশর, ওজন নিয়ন্ত্রণে করিনা ভরসা রাখেন বাড়ির খাবার আর যোগাভ্যাসে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget