এক্সপ্লোর

Government Employees : টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোনও কাজ করতে পারবেন না সরকারি কর্মীরা, সরকারের বিজ্ঞপ্তিতে বিতর্ক

West Bengal : ২৪ মে বদলির প্রতিবাদে করুণাময়ীতে সমাবেশ করতে চলেছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। বিকাশ ভবনে ডেপুটেশনের ডাকও দেওয়া হয়েছে তাঁদের তরফে। 

সত্যজিৎ বৈদ্য, হাওড়া : সরকারি কর্মচারীদের (Government Employees) উদ্দেশে রাজ্য সরকারের ২ টি বিজ্ঞপ্তি নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। সরকারের বিজ্ঞপ্তি হাস্যকর বলে মন্তব্য সরকারি কর্মচারীদের। নির্দেশিকার প্রেক্ষিতে কোমর বেঁধে প্রতিবাদে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

এমনিতেই বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে শনিবার জারি করা নবান্নের (Nabanna) দুটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যার প্রথমটিতে বলা হয়েছে, পেন ডাউন কর্মসূচিতে সোমবার সামিল হলে ব্যবস্থা নেওয়া হবে। আর অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোনও কাজ করতে পারবেন না সরকারি কর্মীরা।

যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, তাঁরা কোনও পেন ডাউন কর্মসূচির ঘোষণাই করেননি সোমবার। তাহলে প্রশ্ন উঠছে, যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল ? অন্যদিকে, টিফিন টাইমে অন্য কোনও কাজে অংশ না নেওয়ার, বিজ্ঞপ্তিকে হাস্যকর বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সৌমেন্দ্রনারায়ণ বসু বলেছেন, 'হাস্যকর। অশনি সঙ্কেত। একমাত্র জরুরি অবস্থায় এরকম হয়। বেসরকারি সংস্থার মালিকদের সঙ্গে জোটবন্ধ হয়ে সরকার এই পথ দেখাচ্ছে'।

২৪ মে বদলির প্রতিবাদে করুণাময়ীতে সমাবেশ করতে চলেছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। বিকাশ ভবনে ডেপুটেশনের ডাকও দেওয়া হয়েছে তাঁদের তরফে।        

আরও পড়ুন- বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, ভস্মীভূত বাড়ি, মৃত ৩

প্রসঙ্গত, কিছুদিন আগেই বকেয়া ডিএ-র দাবিতে যাঁরা আন্দোলন করছেন, কিছুদিন আগেই তাঁদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'ডিএ বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিতাম', বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে রাজ্য সরকারি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের চাকরি দেখে নেওয়ার বার্তাও দেন তিনি। মুখ্যমন্ত্রী DA আন্দোলনকারীদের আক্রমণ শানিয়ে বলেছিলেন, ''অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না ? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।' যে বার্তার কিছুদিন পরেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।          

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget