এক্সপ্লোর

CV Ananda Bose Meets Jagdeep Dhankar : পূর্বসূরি ধনকড়ের পথে বোস ? বঙ্গে ফের কি ফিরবে রাজ্য-রাজ্যপাল সংঘাত ?

West Bengal Politics : রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের মধ্য়ে সম্পর্ক এবার কোন খাতে গড়াবে ? সংঘাত? না সন্ধি?

নয়াদিল্লি : রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) কি তাঁর পূর্বসূরি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) পথে হাঁটছেন? রাজভবন ও রাজ্য় সরকারের মধ্য়ে কি ফিরবে সংঘাত? রাজ্য়পালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত ঘিরে সেই জল্পনাই ক্রমশ জোরাল হচ্ছে। সূত্রের খবর, রাজ্য়পালের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোস-ধনকড় বৈঠক

সবাই ভাবছিলেন এবার কী হবে বঙ্গ রাজনীতিতে? এই জল্পনার মধ্য়েই সোমবার দিল্লিতে উপরাষ্ট্রপতি (Vice President) এবং বাংলার প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। প্রাক্তনী বর্তমানকে কী পরামর্শ দিলেন ? তা জানা না গেলেও রাজ্য়পালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) অব্য়াহতির সিদ্ধান্ত ঘিরে জল্পনা তৈরি হয়ে গেল।

সি ভি আনন্দ বোসও জগদীপ ধনকড়ের পথেই হাঁটছেন ?

জগদীপ ধনকড়, লা গণেশন, সি ভি আনন্দ বোস, বাংলায় এই তিন রাজ্য়পালের জমানায় রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের সমীকরণও বদলেছে। জগদীপ ধনকড়ের জমানায় রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের সংঘাতের পারদ চড়েছিল সপ্তমে। বিভিন্ন ইস্য়ুতে দুই শিবিরের বাগযুদ্ধ ছিল প্রায় নিত্য়কার বিষয়। এরপর অস্থায়ী রাজ্য়পাল হয়ে আসেন লা গণেশন। অল্পদিনের মেয়াদে তিনি রাজ্য় সরকারের সঙ্গে কোনও সংঘাতের পথে যাননি। বরং তাঁর আমন্ত্রণে, চেন্নাইতে পারিবারিক অনুষ্ঠানে অবধি অংশ নেন মুখ্য়মন্ত্রী। 

সি ভি আনন্দ বোস রাজ্য়পাল হয়ে আসার পর, কখনও মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে হাতেখড়ি দিয়ে, কখনও মুখ্য়মন্ত্রীর ভূয়সী প্রশংসা করে, সেই সুসম্পর্কই আরও জোরাল করার আভাস দেন। কিন্তু শনিবার রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই রাজ্য়পাল যেভাবে কড়া বিবৃতি জারি করেন এবং তারপরই যেবাবে তাঁর সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত নেওয়া হল তাতে প্রশ্ন উঠছে।

কোন পথে এবার রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ?

রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের মধ্য়ে সম্পর্ক এবার কোন খাতে গড়াবে ? সংঘাত? না সন্ধি? জগদীপ ধনকড়ের জমানায় রাজভবন ও নবান্নর সংঘাত ছিল শিরোনামে। বোস-জমানার দ্বিতীয় পর্যায়ে কি ফিরবে সেই দিন? উত্তর দেবে সময়। তবে আপাতত সবরকম সম্ভাবনা ঘিরেই জোরাল রাজ্য রাজনীতির বিভিন্ন জল্পনা। 

আরও পড়ুন- রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মাঝেই ধনকড়ের সঙ্গে বৈঠক আনন্দ বোসের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget