এক্সপ্লোর

CV Ananda Bose: বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল

Kolkata News: RG কর কাণ্ডের পর থেকে বিভিন্ন জায়গায় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে। এবার এই বিষয়ে মুখ খুলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্যপাল।

কলকাতা: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Medical collage and hospital doctor death case) ঘটনার পর থেকে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। কুলতলি থেকে ফালাকাটা, কিংবা কুমারগ্রাম। ধর্ষকদের পাশবিক অত্যাচারের হাত থেকে মুক্তি পাচ্ছে না পাঁচ বছরের শিশুও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাই ফোঁটার দিন বাংলায় মহিলাদের ওপর অত্যাচার নিয়ে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। 

নাম না করে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এটা ঠিক যে বাংলায় বোনেরা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গোটা সমাজকে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকার সহ সকলকে মহিলাদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে হবে। সরকার, বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমকে একসঙ্গে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই অপরাধীরা এই ধরনের অত্যাচার চালানোর আগে হাজারবার চিন্তা করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের চারিদিকে যখন মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরব হচ্ছেন মানুষ। ঠিক তখনই উত্তর ২৪ পরগনার গাইঘাটাতে দশম শ্রেণির ছাত্রীকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ পাওয়ার পরেই এলাকার এক যুবককে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনার পর অপমানে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই স্কুল ছাত্রী। দাবি পরিবারের। 

৫ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল আলিপুরদুয়ারের ফালাকাটা। এরই মধ্যে ফের আলিপুরদুয়ারের কুমারগ্রামে একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার রাতেই আলিপুরদুয়ারের কুমারগ্রামে ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kandi News: কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা-বন্দুক, গ্রেফতার ৩ অনুগামী

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget