এক্সপ্লোর

COVID Guidelines: নমুনার জিন বিশ্লেষণ, শ্বাসকষ্ট হলেই করোনা পরীক্ষা, নির্দেশ স্বাস্থ্য দফতরের

COVID Situation: একই সঙ্গে স্বাস্থ্যভবন জানিয়েছে, পরবর্তীতে পাঁচটি করে নমুনার রিপোর্ট পজিটিভ হলেই, তা পাঠাতে হবে জিন বিশ্লেষণের জন্য।

কলকাতা: যাই যাই করেও বিদায় নেওয়ার নাম নেই। বরং নতুন করে চোখ রাঙাচ্ছে নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। চিনে কার্যত রক্তচক্ষু ওমিক্রনের জাতভাই BF.7-এর। সেই আবহে হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন। তাতে গত একমাসের মধ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে (COVID Guidelines)। 

হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন

বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের তরফে কোভিড-নির্দেশিকা প্রকাশ করা হয় (West Bengal Health Department)। তাতে বলা রয়েছে, ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে। রাজ্যের প্রায় সব হাসপাতালের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।  একমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের নমুনা যাবে কল্যাণীতে। 

একই সঙ্গে স্বাস্থ্যভবন জানিয়েছে, পরবর্তীতে পাঁচটি করে নমুনার রিপোর্ট পজিটিভ হলেই, তা পাঠাতে হবে জিন বিশ্লেষণের জন্য। রোগী সম্পর্কে বিশদ তথ্যও পাঠাতে হবে নমুনার সঙ্গে। এর পাশাপাশি, শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে, তঁর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এ দিন। সব হাসপাতালকে নির্দেশ পালন করতে হবে।

আরও পড়ুন: Covid Guidelines : একজন থেকে অত্য়ন্ত দ্রুত হতে পারে ১০-১৮ জনের সংক্রমণ, ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট নিয়ে কী পরামর্শ চিকিৎসকদের

যে ভাবে উদ্বেগ দেখা দিয়েছে, তা নিয়ে এ দিন প্রতিক্রিয়া চাওয়া হয় মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাতে তিনি বলেন, "পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। কোভিড হলেও সিস্টেম মেনে গঙ্গাসাগর মেলা হবে। মানুষ উৎসব পালন করবে না? সময় মতো ব্যবস্থা নেব।" 

রোগী সম্পর্কে বিশদ তথ্যও পাঠাতে হবে নমুনার সঙ্গে

পড়শি দেশ চিনে যখন দাপিয়ে বেড়াচ্ছে BF.7, ভারতেও তাতে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে।  দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিনই উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নীতি আয়োগের সিইও। সেখানে জিন বিশ্লেষণে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারেও জোর দিতে পরামর্শ দিয়েছেন। বয়স্ক ও অসুস্থদের টিকাকরণেও নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget