এক্সপ্লোর

West Bengal Corona: রাজ্যের ৫ এলাকায় বাড়বাড়ন্ত করোনার, আপনার এলাকা নয় তো?

IIT কানপুরের গবেষণা বলছে, জুনেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ! গত কয়েক দিনে দেশে আড়াই হাজারের উপরেই রয়েছে দৈনিক সংক্রমণ। 

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা-গ্রাফ (Coronavirus) নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা।

কোথায় কোথায় সংক্রমণ বেশি? 
IIT কানপুরের গবেষণা বলছে, জুনেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ (Corona Forth Wave) ! গত কয়েক দিনে দেশে আড়াই হাজারের উপরেই রয়েছে দৈনিক সংক্রমণ। আর এই চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেইবাংলায় সংক্রমণ নিয়ে মাথাব্যথা বাড়াচ্ছে ৫টি এলাকা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এপ্রিলের শেষ সপ্তাহেকলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, কলকাতা লাগোয়া রাজারহাট-নিউটাউন, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুর এলাকা এবং বীরভূমের লাভপুর ব্লকে ১০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। 

এপ্রিলের শেষ সপ্তাহে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৭। অর্থাৎ সংক্রমিতদের এক চতুর্থাংশই রাজ্যের এই ৫ জায়গার বাসিন্দা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৮টি জেলার মধ্যে যেখানে শেষ এক সপ্তাহে ৫ জনের বেশি সংক্রমিত হয়েছেন, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। 

খড়গপুর পুর এলাকায় সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটির
এরইমধ্যে মাদ্রাজ আইআইটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হল, খড়গপুর পুর এলাকায় সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটির। 
সংক্রামক রোগ বিশেষজ্ঞ সৌগত ঘোষের মতে, যেখানে এগুলো হচ্ছে সেগুলি ক্লাস্টার। মাইক্রো কনটেনমেন্ট জোন করতে হবে। যদি হস্টেলে হয়ে থাকলে খালি করতে হবে। যাদের হয়েছে তাদের নজরে রাখতে হবে। মাথাব্যথা বাড়িয়ে, এপ্রিলের শেষ সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের ৫ জায়গায় সংক্রমণ পৌঁছে গেছে দু’অঙ্কে! এই পরিস্থিতিতে বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 
ডা. কাজলকৃষ্ণ বণিক জানাচ্ছেন, যে সব জায়গায় নতুন করে বাড়ছে সংক্রমণ, সেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুরসভাগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget