এক্সপ্লোর

ISF Agitation : 'তৃণমূল ও পুলিশের যোগসাজশ, বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার' অভিযোগে তোলপাড়

Police Arrest : ২১ তারিখের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত মোট ৫০ জনের মধ্য়ে ৪২ জন ISF-এর কর্মী। ৮ জন তৃণমূল কর্মী।

হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস ও সোমনাথ মিত্র, কলকাতা : বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের (Police) যোগসাজশে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)।

আরও গ্রেফতার

২১ তারিখ ISF-এর প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে উত্তেজনা, ধর্মতলায় পুলিশ-ISF খণ্ডযুদ্ধ, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) গ্রেফতারি ঘিরে রাজ্য় রাজনীতি এখনও উত্তপ্ত। সেই ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ। তাদের দাবি, সংঘর্ষের ঘটনায় বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। 

২১ তারিখের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ (Leader Complex Police Station)। পুলিশের দাবি, ধৃত মোট ৫০ জনের মধ্য়ে ৪২ জন ISF-এর কর্মী। ৮ জন তৃণমূল কর্মী। এখানেই প্রশ্ন তুলছেন আইএসএফ-সহ বিরোধীরা। 

আইএসএফের অভিযোগে তুলকালাম

আইএসএফের দক্ষিণ ২৪ পরগনার সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেছেন, 'সেদিনের ঘটনায় যারা আক্রমণ করল, ভাঙচুর করল তারা কেউ গ্রেফতার হল না। বেছে বেছে আমাদের লোককে গ্রেফতার, শুধু তাই নয় এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে পুলিশ। আমরা জানি ৫০ জনই আমাদের। সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল দেখাচ্ছে। সত্যিই তৃণমূল ধরত তাহলে আরাবুল, ছেলে হাকিবুল, জুলফিকার মোল্লা ওরফে জুলু এদেরকে কেন গ্রেফতার করল না? পুলিশ শাসকদল পঞ্চায়েত ভোটে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা'।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, 'আরাবুল তার ছেলে বাকিরা কেন এখনও গ্রেফতার হবে না? তৃণমূল ও পুলিশের যোগসাজশ'। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছেন, 'ওরা তো কিছু করেনি। কেন পুলিশ গ্রেফতার করবে? পুলিশ তদন্ত করছে'। 

একাধিক জায়গায় মিছিল

শুক্রবার নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বয়ার সিং গ্রাম, বাগানআইটে ও হাওড়ায় মৌন মিছিল করে আইএসএফ। হুগলির সিঙ্গুরে ধিক্কার মিছিল করে বিজেপি (BJP)। টাকি রোডের কদম্বগাছি থেকে পীরগাছা পর্যন্ত যৌথ মিছিল করে আইএসএফ ও বামেরা। 

আরও পড়ুন- ডিএ-র দাবিতে পথে সরকারি কর্মীরা, মিছিল-অবস্থানে প্রশ্ন অপেক্ষা আর কতদিন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget