এক্সপ্লোর

Madhyamik Exam 2025: আগামী বছর মাধ্যমিক শুরু কবে ? কবে কোন পরীক্ষা ? বড় ঘোষণা পর্ষদের

Madhyamik Exam 2025 Date Schedule : আগামী বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কবে ? কবে কোন পরীক্ষা ? দেখুন একনজরে...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামী বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কবে ? বড় ঘোষণা পর্ষদের।  ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। 

কোন দিন কী বিষয়ে পরীক্ষা, দেখুন একনজরে :

 ১০ ফেব্রুয়ারি প্রথম ভাষা 
১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা 
১৫ ফেব্রুয়ারি অঙ্ক 
১৭   ফেব্রুয়ারি ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ভূগোল 
১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান
 ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান
 ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

এদিকে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। ভোটের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হারও বেড়েছে। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫। পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। এবং চতুর্থস্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে  সবথেকে বেশি জন স্থান পেয়েছে। তালিকায় ছিল দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীরাও।  কলকাতা থেকে ছিল ১ জন। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। 

আরও পড়ুন, বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্য়মিকে পাসের হার ছিল এবার ৯০ শতাংশ। রাজ্যের ১০টি জেলায় পাসের হার ছিল ৯০ শতাংশেরও বেশি। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে সবার উপরে ছিল পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ ২৪ পরগনার নাম। তিন স্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। প্রথম দশের তালিকায় ছিল ১৫টি জেলার ৫৮ জন। মেধা তালিকায় প্রথম পাঁচে স্থান ছিল ১২ জনের। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Blog : তিথি মেনে নবমীর পুজো, সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ভিড়
তিথি মেনে নবমীর পুজো, সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ভিড়
Cyclone Alert : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
MD Salim On Durga Puja 2026: দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ
দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget