এক্সপ্লোর

Madhyamik Result: দেখতেও এক, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরও এক! যমজ ভাইয়ের কীর্তিতে তাজ্জব বনেছেন সকলে!

WB Madhyamik Result: মাধ্যমিকে এক নম্বর পেয়ে সকলকে অবাক করলেন বীরভূমের যমজ ভাই। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় দুই ভাইয়ের প্রাপ্ত নম্বর ৬৭৭। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জন্মের কয়েক মিনিটের ব্যবধান। দেখতে তাঁরা একদম 'আইডেন্টিকাল টুইনস'। সেই যমজ দুই ভাইই মাধ্যমিকে এক 'আজব' কীর্তি গড়লেন। এই ঘটনা নতুন না হলেও মাধ্যমিকে একাধিক বিষয়ের পাশাপাশি মোট প্রাপ্ত নম্বরও এক হওয়াতে অবাকই হয়েছেন সকলে।   


যমজদের মধ্যে চেহারায় মিল যেমন থাকে, তেমনই ব্যবহার-শারীরিক সমস্যা থেকে টেলিপ্যাথি- এমন অনেক মিলের নানা ঘটনার কথা জানা যায় বিশ্বজুড়েই। তেমনই মাধ্যমিকে এক নম্বর পেয়ে সকলকে অবাক করলেন বীরভূমের যমজ ভাই। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় দুই ভাইয়ের প্রাপ্ত নম্বর ৬৭৭। 

বাংলাতে দুজনেই পেয়েছে ৯৮, ইংরেজিতে পেয়েছে ৯২। চেহারার মতন দুজনের ফলাফলেও হুবহু মিল। কিন্তু ভবিষ্যতে তারা দুজনের দুটি পথ নিজেদের ভবিষ্যত গড়তে চান। একজন হতে চায় ডাক্তার। অন্যজন ইঞ্জিনিয়র। দুই ভাই এর সাফল্যে খুশি তাদের বাবা, মা, শিক্ষক থেকে প্রতিবেশীরাও। 

আরও পড়ুন, অসহ্য গরম থেকে আজই নিষ্কৃতি? ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতরের সুখবর

রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন যমজ দুই ভাই মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। এতদিন একইসঙ্গে পড়াশোনা একইসঙ্গে খেলাধুলা এবং একই সঙ্গে মাধ্যমিক দিয়েছে। ফলাফলও দুই ভাইয়ের একই ৬৭৭। বাংলা, ইংরাজির মত দুই ভাই জীবন বিজ্ঞানে ৯৭ । তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজেশ্বর হোসেন জানান, আমার ছেলেদের সব সমান সমান দিয়ে পাঠিয়েছে। জন্মের মতনই তারা যমজ নম্বর পেল। মা নবীনা হোসেন জানান, ওদের যমজ ভাবনার মতনই একজোড়া একই রকম নম্বর। এবার বড়টা ডাক্তার হতে চাইছে। ছোটটা ইঞ্জিনিয়র। আমি ওদের স্বাধীনতাকেই গুরুত্ব দেব।                                                                                  

কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরি জানান, “এ বছরে আমাদের স্কুলের ডবল গৌরব। দুই ভাই সত্যিই খুব ভালো ছাত্র।”


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget