এক্সপ্লোর

Malda News : মালদা মেডিক্যালে ১৭৭ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

ভয়ঙ্কর করোনার মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন যে স্বাস্থ্যকর্মীরা, কলমের এক খোঁচায় তাঁদেরই অনেকে ছাঁটাই হতে বসেছেন! মালদা মেডিক্যালের ১৭৭ জন অস্থায়ী কর্মীর হাতে ধরানো হয়েছে ছাঁটাইয়ের নোটিস।

করুণাময় সিংহ, মালদা : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। ১৭৭ জন অস্থায়ী কর্মীকে আগামী ১ অগাস্ট থেকে হাসপাতালে কাজে আসতে নিষেধ করে নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের দাবি, হাসপাতালের তহবিলে টান পড়ায় এই পদক্ষেপ। প্রতিবাদে আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন, সমস্যার কথা উচ্চস্তরে জানানো হবে।

ভয়ঙ্কর করোনার মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন যে স্বাস্থ্যকর্মীরা, কলমের এক খোঁচায় তাঁদেরই অনেকে ছাঁটাই হতে বসেছেন! মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৭৭ জন অস্থায়ী কর্মীর হাতে ধরানো হয়েছে ছাঁটাইয়ের নোটিস। হাসপাতাল সূত্রে খবর, যাঁরা আগামী ১ অগাস্ট থেকে কাজ হারাতে চলেছেন, সেই অস্থায়ী কর্মীদের মধ্যে কেউ হাসপাতালের ল্যাবরেটরিতে কাজ করেন। কেউ ডেটা অপারেটর, কেউবা আবার স্বাস্থ্যকর্মী। এই অস্থায়ী কর্মীদের বেতন ছিল মাসে ৭ থেকে ১৫ হাজার টাকা।

করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কায় যখন কাঁপছে দেশ, যখন কাজ হারানো মানুষের সংখ্যার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী, সেই সময়েই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। শুক্রবার সকালে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মালদা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন অস্থায়ী কর্মীরা।

প্রিয়া শীল নামে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক অস্থায়ী কর্মী জানান, আচমকা আমাদের ১ তারিখ থেকে কাজে না আসার জন্য জানানো হয়েছে। সেই কারণেই বিক্ষোভে অবস্থানে বসেছি। আমরা চাই , সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। 

মেডিক্যাল কলেজের তহবিল থেকেই এতদিন দেওয়া হত এই অস্থায়ী কর্মীদের বেতন। কিন্তু কেন এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত ? মালদার জেলাশাসক ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া এই নিয়োগ হয়েছিল। এঁরা স্বাস্থ্য দফতর থেকে বেতন পেতেন না।  বেতন পেতেন হাসপাতালের ফান্ড থেকে। কিন্তু এখন হাসপাতালের ফান্ড থেকে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে হাসপতালে শূন্য পদ তৈরির জন্য। শূন্য পদ তৈরি হলে এঁদের পুনরায় নিয়োগ করা সম্ভব হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget