এক্সপ্লোর

ICDS Scheme: ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, ICDS প্রকল্প নিয়ে এবার সরব রাজ্য

Shashi Panja: ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগে আগে থেকেই সরব রাজ্য। এবার ICDS প্রকল্পের টাকাও না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।

কলকাতা: বিধানসভায় ICDS প্রকল্প নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা। তাঁর দাবি, ICDS প্রকল্প, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প। কিন্তু প্রতি বছর সেই বাবদ অনুদান কমিয়ে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যে পরিমাণ অর্থ কেন্দ্রের দেওয়া উচিত, তা দেওয়া হচ্ছে না রাজ্যকে। (ICDS Scheme) এমনকি বিরোধীরা এ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন বলে অভিযোগ করলেন শশী।

১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগে আগে থেকেই সরব রাজ্য। এবার ICDS প্রকল্পের টাকাও না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। সেই নিয়ে শুক্রবার সরব হন রাজ্য।  কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না,  তার একটি তালিকাও পেশ করেন তিনি। পাল্টা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি প্রশ্ন তোলেন, তৃণমূল সরকার পুজোর সময় ক্লাবগুলিকে যদি টাকা দিতে পারে, তাহলে ICDS প্রকল্পে কেন্দ্রীয় সরকার সাহায্য করে না বলে, চিৎকার কেন? (Shashi Panja)

শশী জানিয়েছেন, শুক্রবার বিধানসভায় এ নিয়ে সরব হলে বিরোধীরা বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি। উল্টে ICDS চালানো উচিত কি না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। শশী বলেন, "অশোক লাহিড়ি বলছেন, 'নিজেরা চালান না! কেন্দ্রের কাছে কেন টাকা চাইছেন'?" কিন্তু শশীর বক্তব্য, "ICDS প্রকল্প রাজ্য এবং কেন্দ্র, দুই পক্ষের অনুদানে চলে। সেখানে কেন্দ্র তাদের প্রদত্ত টাকার অংশ কমিয়ে দিচ্ছে। শিক্ষিত মানুষ হয়েও বুঝতে চাইছেন না যে ICDS প্রকল্পের সঙ্গে প্রসূতি, অন্তঃসত্ত্বা, ছয় মাস থেকে ছয় বছরের শিশুর স্বাস্থ্যের প্রশ্ন জড়িয়ে রয়েছে। ICDS নিয়ে কেন্দ্র বাংলাকে অবহেলা, অবজ্ঞারক দৃষ্টিতে দেখছে।"

আরও পড়ুন: West Burdwan: দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান

ICDS প্রকল্পের টাকা নিয়ে বঞ্চনার যে অভিযোগ তুলছে রাজ্য, সেই নিয়ে বিজেপি বিধায়ক অশোকের বক্তব্য, "অনেকগুলি কেন্দ্রীয় অনুদান ভিত্তিক প্রকল্প রয়েছে। কিছু প্রকল্প এই সরকার নেয়নি। মুখ্যমন্ত্রী তো দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন? অন্য জায়গায় যখন টাকা খরচ করতে পারেন, এটায় কেন পারছেন না? এর জন্য কেন্দ্রের কাছে চাকা চাইতে হচ্ছে কেন?" ফলে বিষয়টি নিয়ে নতুন তরজা শুরু হয়েছে। 

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এমনিতেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব রাজ্য। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা বাবদ প্রাপ্য টাকা গত তিন বছর ধরে কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ। সেই নিয়ে দিল্লিতেও আন্দোলন করেছিলেন তৃণমূলের সাংসদরা। তাঁদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হারের পর থেকেই গত তিন বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্র। অন্য দিকে, কেন্দ্রের দাবি, যে টাকা দেওয়া হয়েছে, তার সদ্ব্যবহার হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রকের তরফে ১০০ দিনের কাজ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, তাতে বাংলাকে যে টাকা দেওয়া হয়নি, তার উল্লেখ রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget